টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ১৫ দিনের সাজা

রবিবার, ১৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

shoriমোঃ শাহিন , টেকনাফ ঃ টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ যুবকের ১৫ দিনের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত ।

১৫ নভেম্বর রবিবার দুপুর ১২ টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট জাহিদ ইকবালের নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে ৪ যুবককে ১৫ দিন করে বিনাশ্রম সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার মোঃ আলমের ছেলে মোঃ ফয়েজ আলম(২১), অলিয়াবাদ সৈয়দ হোসনের ভাড়াবাসার বাসিন্ধা রহমত উল্লাহর ছেলে মোঃ জাবেদ (২১), সাবরাং উত্তর নয়াপাড়া এলাকার মৃত আমির হোসনের ছেলে মোঃ সিরাজ (২৫) ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের ২৮৫ নং বাসার মৃত আয়ুব আলীর ছেলে মোঃ সলিম(২৫)। এ সময় উদ্ধার ইয়াবা সমূহ জনসম্মূখে ধবংস করা হয়। সাজাপ্রাপ্ত যুবকদের জেলে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার জানান, একইদিন ভোর রাতে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিংকন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে পৌরসভার পুরাতন পল্লানপাড়া এলাকার আবুল হোসনের পরিত্যাক্ত বাড়ীতে অভিযান চালিয়ে ইয়াবা সেবন কালে ২০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয় ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline