ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীদের চার দফা দাবিতে মানববন্ধন

রবিবার ,১৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

manobbondhonনিউজ ডেস্ক : বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা চার দফা দাবি আদায়ে মানববন্ধন করেছে ।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উচ্চ শিক্ষার ব্যবস্থা, পুনরায় ইন্টার্ন ভাতা চালু, ডিপ্লোমা মেডিকেল শিক্ষাবোর্ড গঠন ও কমিউনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে নিয়োগ প্রদান ও সকল বেসরকারি হাসপাতালে বাধ্যতামূলক নিয়োগের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

পাশাপাশি দাবি মানা না হলে শিগগিরই সারাদেশে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেয় তারা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline