রাজশাহীতে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রবিবার ,১৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম

Rajshahi Strikeজেলা প্রতিনিধি : রাজশাহীতে নসিমন-করিমনসহ অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে।

রোববার সকালে বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল করে। এছাড়া ধর্মঘটের কারণে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি।

শনিবার বিকেলে শিরোইল বাস টার্মিনাল এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী

Inline