মাঠে ক্রিকেটারের মৃত্যু

শনিবার, ২১ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

van-655x360স্পোর্টস ডেস্ক : ঘটনা নামিবিয়ায়। খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন দেশটির জনপ্রিয় ক্রিকেটার রেমন্ড ভ্যান স্কুর।

বুধবার নামিবয়ার রাজধানী উইন্ডহোকে এই ঘটনা ঘটে। সেখানে প্রথম শ্রেণির একটি ম্যাচে ব্যাটিং করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন বছর পঁচিশের এই ক্রিকেটার। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতে নিয়ে যাওয়া হয়। পরে আইসিইউ-তে ভর্তি করা হয়৷

দুদিন বাদে, অর্থাৎ শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  ঘটনার বর্ণনা দিতে গিয়ে সতীর্থ নিকোলাস বলেন, ‘ব্যাটিং করার সময় প্রচুর ঘাম ঝরছিলো ওর। পানি চাইলো, এর কিছুক্ষণের মধ্যেই আমার ঘাড়ে মাথা রেখে অজ্ঞান হয়ে পড়ে। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

প্রসঙ্গত, স্কুর সবমিলিয়ে ২০০ টিরও বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline