শনিবার, ২১ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : নগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা জলিলগঞ্জ এলাকায় একটি মন্দিরের পাশে বাড়ি নির্মাণ কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করেছে। দু’পক্ষই মুখোমুখি অবস্থান নিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন নেয়।
শনিবার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে ।
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমান জানান, পাথরঘাটা জলিলগঞ্জ এলাকায় গঙ্গাবাড়ি মন্দিরের পাশে জলিল এস্টেট এর ৩ গন্ডা (৬শতক) খালি জায়গা রয়েছে। শনিবার সকালে জলিল এস্টেটের লোকজন ওই জায়গায় টিনশেড ঘর নির্মাণ করতে গেলে মন্দির কর্তৃপক্ষ বাধা দেয়। এসময় জলিল এস্টেটের লোকজন ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, জলিল এস্টেট কাগজে কলমে মন্দিরের পামের খালি জায়গাটির মালিক । মন্দিরের জমিটিও জলিল এস্টেটের ছিল, অনেক আগে তা মন্দিরের নামে হস্থান্তর করা হয় ।
এসআই মফিজুর রহমান বলেন,জলিল এস্টেট এর লোকজন খালি জায়গার দলিলপত্র দেখাতে সক্ষম হলেও মন্দিরের ভক্তরা তাদেও মালিকানার সপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি। জলিল এস্টেট শ্রমিক দিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
সুত্র : সিটিজি নিউজ
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন