হিটলার কি কাউকে পিস্তল দিয়ে মেরেছিলেন?

শনিবার, ২১ নভেম্বর ২০১৫

atniসিটিজিবার্তা ২৪ ডটকম : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম  বলেছেন, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবারের দাবি অযৌক্তিক। মানুষকে বিভ্রান্ত করতে এমন কথা বলা হচ্ছে।

শনিবার সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

এর আগে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর না করার দাবি জানিয়েছে তার পরিবার। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি হিসেবে নিজের অবস্থান জানতে চান মুজাহিদ। শনিবার দুপুরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুজাহিদের স্ত্রী তামান্না-ই জাহান এসব কথা জানান।

এসবের প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হলে তার বিচারাধীন অন্য মামলাগুলো অকার্যকর হয়ে যাবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি পাঁচটি মামলা বিচারাধীন থাকে এবং এর মধ্যে যেকোনো একটি মামলায় প্রথমেই মৃত্যুদণ্ড হয়, তবে বাকি চারটি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না এ ধরনের দাবি অযৌক্তিক।

তিনি বলেন, মুজাহিদ বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও উৎসাহ প্রদানকারী। বুদ্ধিজীবী হত্যার দায়ে তাকে দেয়া সর্বোচ্চ দণ্ড আইন অনুযায়ী হয়েছে।

মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যার অভিযোগ নেই-এমন দাবির পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল বলেন, হিটলার কি কাউকে পিস্তল দিয়ে মেরেছিলেন?

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline