শনিবার, ২১ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
আর করিম, চট্রগ্রাম : নগরীর ফুটপাত ডাক্তারদের ধরতে অভিযান পরিচালনা করেছেন চট্রগ্রাম জেলা নির্বাহী ম্যাজিসট্রেট ।
আজ সকাল ১০.৩০ হতে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয় ।
নির্বাহী ম্যাজিসট্রেট জনাব রুহুল আমিন সিটিজিবার্তা ২৪ ডটকমকে বলেন, ”নগরীর শহীদ মিনার থেকে থেকে থিয়েটার ইনিস্টিটিউট পর্যন্ত এলাকার ফুটপাত এলাকায় গড়ে ওঠা ভাসমান ঔষধ এর দোকানে অভিযান পরিচালনা করা হয় । অভিযানের শুরুতেই ভ্রাম্যমাণ আদালতের গাড়ি দেখে দোকান খোলা রেখেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি ”।
এসব দোকানে নিজারাই ঔষধ বিক্রেতা আবার নিজেরাই ডাক্তার সেজে সন্ধ্যের পর জমজমাট ব্যবসা করেন ও মানুষকে বিব্রান্ত করে বিভিন্নদুই নম্বর ঔষধ বিক্রি করেন। উক্ত স্থান থেকে যৌন উত্তেজক ট্যাবলেট, শরবত ও দাতের বিভিন্ন রোগের ঔষধ জব্দ করা হয় ।
পরে দোকানগুলো উচ্ছেদ করে ফুটপাত মুক্ত করা হয় ।
এদিকে একই দিনে লালখান বাজার এলাকার মসজিদ মোড় এলাকায় ফিজিশিয়ান স্যাম্পল, ফুড সাপ্লিমেন্ট ও ভারতীয় ঔষধ বিক্রির দায়ে পপুলার ফার্মেসিকে ৫০০০০ টাকা ও মাঝুরি ফার্মেসী ৫০০০০ টাকা জরিমানা করা হয় । এ সময় ৬০০০০ টাকা মূল্যের ঔষধ জব্দ করা হয়।