সাকা-মুজাহিদের পরিবারকে ডেকেছে কারা কর্তৃপক্ষ

শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

saka-mujahid-fashi

ঢাকা ঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করার জন্য তাদের পরিবারের সদস্যদের ডেকেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

শনিবার রাত ৮টার দিকে টেলিফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। সিটিজিবার্তা২৪ডতকম কে মুঠোফোনে মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর ও সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম আল ফেসানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে টেলিফোন পেয়েই ধানমণ্ডির বাসা থেকে কারাগারের উদ্দেশে রওনা দিয়েছে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবার। দু’টি সাদা মাইক্রোবাস এবং একটি প্রাইভেটকারে করে তারা কারাগারের দিকে যাচ্ছে বলে সেখানে থাকা আমাদের নিজস্ব প্রতিবেদক আমাদের মুঠোফোনে জানিয়েছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline