ঢাকা-চট্টগ্রাম-রাজশাহীতে বিজিবি মোতায়েন

শনিবার, ২১ নভেম্বর, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রামে-বিজিবি-মোতায়েন
ঢাকা ঃ রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
বিজিবি সদরদফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, চট্টগ্রামেও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানায়, নগরীতে ৬, রাউজানে ২, রাঙ্গুনিয়ায় ২ এবং জেলার অন্যান্য স্থানে আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
চট্টগ্রামে বিজিবির দক্ষিণ-পূর্ব অঞ্চলের পরিচালক লে. কর্নেল এআরএম নাসির উদ্দিন একরাম বিষয়টি সিটিজিবার্তা২৪ডটকম কে নিশ্চিত করেছেন।
আমাদের রাজশাহী ব্যুরো জানিয়েছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজশাহীতে সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নাশকতা ঠেকাতে র‌্যাব ও পুলিশের পাশাপাশি স্টাইকিং ফোর্স হিসেবে তারা টহল দিচ্ছে।
bgb-border-guard-bangladesh
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রিভিউ আপিল বিভাগে খারিজ হওয়ার পর গত বুধবার রাত থেকে বিজিবি সদস্যরা নগরীতে টহল দিতে শুরু করে।
রাজশাহী বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজশাহীতে বুধবার থেকে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। শনিবার থেকে আরও দুই প্লাটুন বিজিবি সদস্য বাড়ানো হয়েছে। নগরী ও ৯টি উপজেলায় বিজিবি সদস্যরা টহল দেবে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টহল অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
উল্লেখ্য, গত বুধবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে তাদের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফাঁসি কার্যকরের আগে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে সরকার সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline