সাকার সঙ্গে দেখা করতে কারাগারে পরিবার

শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
saka chow._file pic_ctgbarta24
ঢাকা ঃ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সঙ্গে দেখা করতে তার পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছেন।
শনিবার রাত ৯টার দিকে সাকার স্ত্রী ও ছেলেসহ তার পরিবারের সদস্যরা সেখানে পৌঁছান।
এর আগে মানবতাবিরোধী এই দুই অপরাধীর পরিবারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ ডেকেছে বলে সিটিজিবার্তা২৪ডটকম’কে নিশ্চিত করেন সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম আল ফেসানী ও মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর।
তারা বলেন, ‘কারাগার থেকে এক কর্মকর্তা টেলিফোন করে তাদের সাক্ষাতের কথা জানিয়েছেন।’
গত বুধবার  সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে তাদের মৃত্যুদণ্ড বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline