শনিবার, ২১নভেম্বর, ২০১৫
নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম
ঢাকা ঃ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি রায় কার্যকর করাকে সামনে রেখে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক সংলগ্ন চারটি গলিসহ আশপাশের গলিগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ।
এর আগে শনিবার সন্ধ্যা থেকেই কারাগারের আশাপাশে পুলিশ অবস্থান করছিল।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে কারাগার এলাকার গলির ভেতরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। এছাড়া, এলাকার দোকান-পাট বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি সাংবাদিকদেরও দূরে সরিয়ে দেয়া হচ্ছে।
কেন্দ্রীয় কারাগারের আশপাশে স্তরে স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধীনে আছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
