সাঙ্গা-মুস্তাফিজেই ঢাকার বড় আশা

বিপিএলে দল পরিচিতি

আগামীকাল রোববার দুপুর ২টা থেকে শুরু হয়ে যাবে বিপিএলের মাঠের লড়াই। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলাগুলো এখন উপভোগের পালা। দেশের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য সেরা দলই বানিয়েছে প্রতিটি ফ্রাঞ্চাইজি। নির্দিষ্ট করে বলার উপায় নেই কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে। সবকটি দলই দেশী এবং বিদেশী খেলোয়াড়দের নিয়ে ভারসাম্যপূর্ণ দল বানানোর চেষ্টা করেছে। ছয় দলকে কেবল বিশ্লেষণ করা যেতে পারে। দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন পোর্টাল সিটিজিবার্তা২৪ডটকম এর পাঠকদের জন্য প্রতিটি দল নিয়ে আলাদা আলাদাভাবে সেটাই করার চেষ্টা করা হয়েছে। এবার তুলে ধরা হলো নাসির-মুস্তাফিজের ঢাকা ডাইনামাইটসকে...

BPL-dhaka-dynamites

শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকমনাসির হোসেন আইকন ক্রিকেটার হলেও, লংকান কিংবদন্তী কুমার সাঙ্গাকারার হাতে সপে দিয়েছে অধিনায়কত্বেও দায়িত্ব। তিনি এখনও কতটা ভয়ংকরভাবে ব্যাট চালাতে পারেন সেটা দেখা গিয়েছে শচীন টেন্ডুলকার-শেন ওয়ার্নের অলস্টারস সিরিজে। তিন ম্যাচের প্রতিটিতেই সাঙ্গাকারা প্রতিপক্ষ বোলারদের কচুকাটা করেছেন।  

প্রথম এবং দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্ল্যাডিয়েটর্স। এবার গ্ল্যাডিয়েটর্স নেই। ঢাকার ফ্রাঞ্চাইজির নাম ঢাকা ডায়নামাইটস। ফ্রাঞ্চাইজিটি এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গড়েছে।

পাকিস্তানের নাসির জামশেদ, নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট, বাংলাদেশের নাসির হোসেন এবং কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে নিয়ে দারুন এক দলই সাজিয়েছে ডায়নামাইটস টিম ম্যানেজম্যান্ট।

দলটিতে রয়েছেন বর্তমান সময়ের সেরা লেগ স্পিনার পাকিস্তানের ইয়াসির শাহও। যদিও আরব আমিরাতে টেস্টেও পর চোটের কারণে পাকিস্তানের হয়ে শেষ তিনটি ওয়ানডে খেলতে পারেননি তিনি।

 

এরআগের বিপিএলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে দারুন পারফর্ম করা স্পিনার মোশারফ রুবেলও আছেন ডায়নামাইটসে। দলে রাখা হয়েছে জাতীয় লিগে বিস্ময়কর পারফরমার মোসাদ্দেক হোসেন সৈকতকেও। ১৮ বছর বয়সেই জাতীয় লিগে তিনটি ডাবল সেঞ্চুরি করার কৃতিত্ব রয়েছে তার। যেটা আর কোন ব্যাটসম্যানেরই নেই। জাতীয় লিগে চট্টগ্রামের হয়ে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করা উইকেট কিপার কাম ব্যাটসম্যান অলরাউন্ডার ইরফান শুক্কুর।

Dhaka-dynamites

আছেন জাতীয় দলে খেলা আবুল হাসান এবং শামসুর রহমানও। সবচেয়ে বড় কথা ডায়নামাইটসের কোচের পদে আসীন করা হয়েছে একজন উচুঁমানের ব্যক্তিত্বকে। মিকি আর্থার। যিনি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে কোচিং করিয়েছেন। তার কাছ থেকে থেকে ডায়নামাইটস বড় কিছু আশা করতেই পারে।

ঢাকা ডায়নামাইটস দল
দেশি ক্রিকেটার:
নাসির হোসেন, আবুল হাসান, ফরহাদ রেজা, ইরফান শুক্কুর, মোসাদ্দেক হোসেন সৈকত, মোশারফ হোসেন রুবেল, মুস্তাফিজুর রহমান, নাবিল ছামাদ, শামসুর রহমান, সৈকত আলী।

বিদেশি ক্রিকেটার: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), ডেভিড মালান, মোহাম্মদ ইরফান, নাসির জামশেদ, শাহজীব হাসান, সোহেল খান, ম্যালকম ওয়ালার, রায়ন টেন ডেসকাট এবং ইয়াসির শাহ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline