দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

শনিবার, ২১ নভেম্বর ২০১৫

Khaledaসিটিজিবার্তা ২৪ ডটকম : দুই মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ঢাকায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিকাল ৫টা ১০মিনিটে তিনি পৌঁছান। এসময় বিএনপির নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

গত ১৫ সেপ্টেম্বর তিনি চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যান। সেখানে তিনি তার বড় ছেলে তারেক রহমান ও তার পরিবার এবং ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে দুপুরের পর থেকে বিমানবন্দর এলাকায় নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন। এর আগে শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ৪টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডন ত্যাগ করেন তিনি। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে বাড়তি নিরাপত্তা প্রদান করা হয়।

খালেদা জিয়া বিদেশ থাকাকালীন দেশের অপ্রীতিকর ও হত্যার যেসব ঘটনা ঘটে, তার পেছনে তিনি জড়িয়ে আছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতারা।  বিএনপি দাবি করেছে, আওয়ামী লীগ দেশ চালাতে না পেরে মানুষ জনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে। এসব ঘটনা-আলোচনার মধ্যেই খালেদা জিয়া দেশে ফিরলেন। 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline