শনিবার, ২১ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
আর করিম : মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সাকা চৌধুরীর বাড়ী এবং গোটা রাউজানে পুলিশ ও র্যাব সদস্যরা টহল দিচ্ছে। টহলে বিজিবি সদস্যরাও রয়েছে।
এদিকে, আওয়ামী যুবলীগ ও মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে রাউজানের বিভিন্ন এলাকায়।
সাকা চৌধুরীর কবর খোড়ার জন্য প্রস্তুত রয়েছে ৪ জন এবং রাউজান থানা পুলিশ তাদেরেক প্রস্তুত রেখেছে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশেই তাঁকে দাফন করা হবে। সাকা পত্মী ফোনে বিষয়টি তাঁর চাচাত দেবর ফেরদৌস চৌধুরীকে জানিয়েছেন।