সাকার মরদেহ প্রতিরোধে আ.লীগ, পুলিশ কঠোর

শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

আলম দিদার , সিটিজিবার্তা২৪ডটকম

ctg

চট্টগ্রামঃ একাত্তরে মানবতাবিরোধী যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ রাউজানে প্রবেশে প্রতিহত করতে রাউজানের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধারা। শনিবার বিকেল থেকে তারা উত্তর রাউজানের প্রবেশ পথ সর্ত্তার খালের রাউজান অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। রাতে সাকার মরদেহ প্রতিহতকারীরা সড়ক থেকে সরে গেলেও তারা উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ও রাউজানের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে।

এদিকে সাকা চৌধুরীর ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই সাকার মরদেহ পরিবহন নির্বিঘ্ন  করতে রাত সাড়ে দশটার পর থেকে চট্টগ্রামের অক্সিজেন থেকে হাটহাজারী হয়ে রাউজান পর্যন্ত বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়েছে। সাকার মরদেহ যাতে কোনো বাধার মুখে না পড়ে সেজন্য সড়কে কাউকে অবস্থান করতে দেয়া হবেনা বলেও জানিয়েছেন চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার ।

তিনি রাতে সাংবাদিকদের বলেন, ‘সালাউদ্দিন কাদেরের মরদেহ যাতে অবাধে তার গ্রামের বাড়িতে পৌঁছে সেজন্য পুলিশের পক্ষ থেকে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। রাত সাড়ে দশটার পর থেকেই পুরো সড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে। সড়কে কাউকে দাঁড়িয়ে বিশংখলা করতে দেয়া হবে না।’

এদিকে শনিবার বিকেলে সাকার মরদেহ প্রতিরোধ করতে রাউজানের সত্তারখারের ব্রিজের উপর শত শত স্থানীয় আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী ও মুক্তিযোদ্বারা অবস্থান নেয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ সংবাদমাধ্যম  কে বলেন, ‘আমরা এখন দলীয় কার্যালয়সহ বিভিন্ন স্থানে অবস্থান করছি। সাকার লাশ আসার সাথে সাথেই আমরা প্রতিহত করব। সবাইকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।’

শনিবার বিকেলে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজের সঞ্চালনায় অবস্থান কর্মসুচিতে বক্তব্য রাখেন, আলমগীর আলী, শাহ আলম চেয়ারম্যান, জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্বা আবু জাফর চৌধুরী, সাধন পালিত, শফিউল আলম, চেয়ারম্যান কাজী দিদারুল আলম, পৌর কাউন্সিলর আজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা প্রিয়তোষ চৌধুরী, বি,এম জসিম উদ্দিন হিরু, আবদুল লতিফ, নাঈম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা আজিজ উদ্দিন, মিটু চৌধুরী, আবু সালেক, ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, ইমরান হোসেন ইমু, আরশাদ, সাজ্জাদ, মঈন উদ্দিন মোস্তাফা, আশিফ, ইকবাল হোসেন সবুজ দে ভানু প্রমুখ ।

এদিকে যুদ্বপারাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন খারিছ করে রায় বহাল রাখার পর থেকে রাউজানের উনসত্তর পাড়া, জগৎমল্ল পাড়া, কুন্ডেশ্বরী ভবনে ও রাউজানের বিভিন্ন সড়কে পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যদের টইল জোরদার করা হয়েছে।গতকাল শনিবার থেকে সারাদিন পুলিশ, র‌্যাব, বিজিবি সদস্যদের টইল আরো বেশী জোরদার করা হয়। রাউজানসহ পুরো চট্টগ্রামকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline