Search

কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে সাংবাদিকসহ আটক ৪

বুধবার,১৬ আগস্ট ২০১৭

২০ হাজার পিস ইয়াবাসহ ৩ সাংবাদিক আটক।

বিশেষ সংবাদদাতা : কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের ইনানী থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৩ সাংবাদিকসহ ৪ জন কে আটক করেছে ডিবি পুলিশ।

আজ বুধবার বিকেলে কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের ইনানী থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন দৈনিক আলোকিত সকালের সম্পাদক মোখেলেসুর রহমান মাসুম, একই পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, কক্সবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম ও গাড়ি চালক মো. মানিক।

কক্সবাজারের পুলিশ সুপার ড. ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মেরিনড্রাইভ রোডে টেকনাফ থেকে আসা একটি প্রাইভেটকারকে ইনানীতে তল্লাশি চালায়। এ সময় ২০ হাজার ইয়াবাসহ ৩ সাংবাদিক ও গাড়ির চালককে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন সচেতন সমাজ। পেশার আড়ালে কতিপয় সাংবাদিক নামধারী কিছু ব্যক্তি মাদকের মতো ঘৃন্য পেশার সাথে নিজেদের যুক্ত করে সাংবাদিক সমাজকে কলুষিত করছেন বলে অনেক সংবাদ কর্মী যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image