গরিবের বিনামূল্যে সেবার এমআরআই উদ্বোধন করলেন মেয়র আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

গরিবের বিনামূল্যে সেবার এমআরআই উদ্বোধন করলেন মেয়র আ জ ম নাছির

গরিবের বিনামূল্যে সেবার এমআরআই উদ্বোধন করলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম : গরিবের জন্য বিনামূল্যে এমআরআই করার লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বসানো ১০ কোটি টাকার জাপানি হিটাচি ১.৫ টেসলা মেশিন উদ্বোধন করেছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় ফলক উন্মোচন ও ফিতা কেটে মেশিনটি উদ্বোধন করেন তিনি।

এ সময় চমেক হাসপাতালের পরিচালক বি. জেনারেল জালাল উদ্দিন, চমেক অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর, জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, চমেক রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের প্রধান ডা. সুভাষ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মোনাজাত করেন চমেক কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা কামাল হুসাইন জাফরী।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image