শিরোনাম

                                                                                

চট্টগ্রামে ক্রিকেটারদের জন্য ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিএমপি

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে ও টেস্ট সিরিজ

নগরীর ১৬ থানায় সিসিক্যামেরা বসানো হবে : সিএমপি কমিশনার

সিএমপি কমিশনার ইকবাল বাহার (ফাইল ছবি)

সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : আগামী ১০ অক্টোবর বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে চট্টগ্রামে আসবে দুই দলের ক্রিকেটাররা। টাইগারদের সাথে চট্টগ্রামে একটি টেস্ট ম্যাচ ও দুটি প্র্যাকটিস ম্যাচ খেলবে ইংল্যান্ড দল।

খেলা উপলক্ষে দর্শকদের কিছু নির্দেশনা দিয়েছে সিএমপি।

খেলার মাঠে ব্যাগ, ব্যাগপ্যাক, বোতল, ক্যান, টিফিন বক্স, ক্যামেরা, খাবার প্যাকেট ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সিএমপি।

‘জাতীয় পতাকা, চার ও ছক্কার স্টিকার নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে, কিন্তু জাতীয় পতাকার সাথে কোনো দণ্ড বা লাঠি নেওয়া যাবে না। মোবাইল ছাড়া আর কোনো ইলেকট্রনিক্স ডিভাইস নেওয়া যাবে না।’

ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে সংবাদ সম্মেলনে ইকবাল বাহার তুলে ধরে বলেন, ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি আমরা ছয় ভাগে ভাগ করেছি।

‘তাদের আনা-নেওয়ার ক্ষেত্রে এস্কর্ট ডিউটি থাকবে, যেখানে ক্রিকেটারদের বহনকারী বাসের সামনে ও দুই পাশে পুলিশ ও পেছনে র‌্যাবের গাড়ি থাকবে। পাশাপাশি এয়াপোর্ট ডিউটি, রুট ডিউটি, হোটেল ডিউটি ও স্টেডিয়াম কেন্দ্রিক ডিউটি থাকবে ক্রিকেটারদের নিরাপত্তায়।’

এছাড়াও সোয়াত টিম, বোম্ব ডিসপোজেবল ইউনিট, কুইক রেসপন্স টিম, স্ট্রাইকিং রিজার্ভ, ডিবি, র‌্যাব, ফায়ার সার্ভিস, সাদা পোশাকে পুলিশ ফোর্স ও সিআইডি ফরেনসিক টিম থাকবে বলে জানান তিনি।

১২ অক্টোবর ওয়ানডে ম্যাচের পাশাপাশি রয়েছে আশুরা। এদিন সন্ধ্যার মধ্যে আশুরা তাজিয়া মিছিল শেষ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান ইকবাল বাহার।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন




Leave a Reply