শিরোনাম

                                                                                

চট্টগ্রামে ২০ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭

চট্টগ্রামে ২০ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭

সিটিজিবার্তা২৪ডটকম : চট্টগ্রামের পতেঙ্গা গভীর সমুদ্রের বহিনোঙ্গর এলাকায় একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ২০ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭।

এসময় মিয়ানমারের এক নাগরিকসহ ৭ জনকে আটক করা হয়। এছাড়া ‘খাজা আজমীর-২’ ট্রলারটি জব্দ করা হয়।

গত বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে সিটিজিবার্তা কে র‌্যাব-৭ এর চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি চন্দন দেব নাথ জানিয়েছেন।

আটকরা হলেন- গ্রেফতার ৭জন হলেন আনোয়ারার সারেঙ্গা গ্রামের আবুল কালামের ছেলে মো. আব্দুল হামিদ প্রকাশ আব্দুল্লাহ (২৪), একই উপজেলার পূর্ব বড়িয়া গ্রামের মৃত ছাপের আহম্মেদের ছেলে মোঃ বদি আলম (৫২), জুইদণ্ডি গ্রামের মাহামুদ হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (২১), রায়পুর গ্রামের বদরুজ্জামানের ছেলে মো. নাছির (৩৮), মহেশখালীর কুতুবজোন গ্রামের মৃত হাজী পেটান আলীর ছেলে মো. আলতাছ (৪৮), দলিয়া পাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে আকতার কামাল (৩৬) ও মিয়ানমারের মন্ডু প্রদেশের মুন্নিপাড়ার নজু মিয়ার ছেলে সনসু আলম (৩০)।

yaba-rab-7

বৃহস্পতিবার পতেঙ্গায় র‌্যাব কার্যালয়ে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মিফতাহ উদ্দিন বলেন, ‘আমাদের কাছে গোপন সংবাদ ছিল আনোয়ারার গহিরা এলাকার একটি মাদক চক্র মাছ ব্যবসার আড়ালে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে আসে। সে অনুযায়ী র‌্যাবের একটি দল গভীর সমুদ্রে টহল দিতে থাকে। রাত ৩টার দিকে একটি ট্রলারকে সন্দেহজনক গতিবিধির কারণে আটক করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।’

উদ্ধারকৃত ইয়াবার মূল্য আনুমানিক ২০ কোটি টাকা বলে জানান তিনি।

আটক ‘খাজা আজমীর-২’ নামের ট্রলারটির মালিক আনোয়ার হোসেন আনোয়ারা উপজেলার দক্ষিণ পূর্বপাড়ার মৃত মাবু আলীর ছেলে বলে জানান কর্নেল মিফতাহ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন




Leave a Reply