সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2016 06:27:50 PM Saturday।।
চট্টগ্রামবার্তা২৪ ডেস্ক: মিথ্যা মামলা থেকে জামিনে মুক্তি পেল ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল জেল গেটে সংবর্ধনা বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল মিথ্যা ও বানোয়াট মামলায় কারা ভোগের পর বৃহস্পতিবার (২৩জুন) বিকেলে জামিনে মুক্তি লাভ করে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর কারাফটকে তাকে সংবর্ধনা দেয় বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম কলেজ শাখার নেতৃবৃন্দ।
নগর ছাত্রলীগের সহ সভাপতি মো. শাকিল এর সভাপতিত্বে ও নির্বাহী সদস্য বোরহান উদ্দিন গিফারীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী যুবলীগ নেতা হাসান মুরাদ বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন বাবলু, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, নগর যুবলীগ সদস্য তানভীর আহমেদ রিংকু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ইয়াছির আরাফাত, নগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা রাশেদুল আরেফিন জিসান, নগর ছাত্রলীগের সহ সম্পাদক আবু সায়েম সেতু, সদস্য গাজী আক্কাস, জালাল আহমেদ রানা, হাসানুল করিম, চবি ছাত্রলীগ নেতা সুফল দাশ শুভ, মো. সরোয়ার, শহিদুল্লাহ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামাল উদ্দিন, কলেজ ছাত্রলীগ নেতা কামরুজ্জামান কমল, মোসলেম উদ্দিন, রহমত উল্লাহ রিফাত, আজিজুল করিম, আক্তার হোসেন নয়ন, আনন্দ মজুমদার, মো. ফারুক উল্লাহ, বেলাল উদ্দিন রানা, ওহিদ কাদের, রাজু আহমেদ, আব্দুল লতিফ, কাদের, নাজমুল হাসান, জয়নাল আবেদীন, নাছির, জনি, জয়নাল ইমরান হোসেন জনি, ইমদাদুর রহমান রিয়াদ, মো. সালাউদ্দিন, কাজেম আলী স্কুল ছাত্রলীগ নেতা আকবর হোসেন শুভ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান মুরাদ বিপ্লব বলেন, বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা জেল জুলুমে ভীত নয়। তিনি বলেন, কোন ষড়যন্ত্রই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের পথে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করে সফল হবে না। বিপ্লব ছাত্রলীগ কর্মীদেরকে সততা ও নিষ্ঠার সাথে সংগঠনের দায়িত্ব পালনের আহবান জানান।

