ইফতার সামগ্রী বিতরণকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন
সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2016 08:43:05 PM Saturday।।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দেশের গরীব দুঃখীদের ভাগ্যের উন্নয়ন হয় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে। পবিত্র রমজানে দুঃস্থ রোজাদারদের মাঝে ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ৭ শত দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
শনিবার (২৫ জুন) দুপুরে অক্সিজেন আলপনা কমিউনিটি সেন্টারে ৭ শত দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
এ উপলক্ষে অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর সাহেদ ইকবাল বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হাকিম কুতুবী, কামরুল হাসান, কাজী আবদুল মালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব, আওয়ামী লীগ নেতা কাজী হুমায়ুন আলম, মোহাম্মদ হানিফ, আবু সৈয়দ আজম, শহীদুল আলম বখতেয়ার, মোহাম্মদ ইসমাঈল, বাহার উদ্দিন, যুবলীগ নেতা আবদুল হান্নান, কামাল উদ্দিন সায়েম, জাকির হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সোলায়মান রুবেল, মাহফুজুর রহমান ও মো. রাশেদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
ইফতারী বিতরণ অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, রোজাদারদের সেবার চেয়ে উত্তম কাজ আর নেই। যারা দুঃস্থ রোজাদারদের সাহায্যে এগিয়ে এসেছেন তারা সকলেই সওয়াবের অংশীদার হবেন।
মেয়র বলেন, আওয়ামী লীগ গরীব দুঃখীদের দল। আওয়ামী লীগ যখনই দেশ পরিচালনার সুযোগ পায় তখনই দেশের গরীব দুঃখীদের ভাগ্যের উন্নয়ন হয়।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা বেষ্টুনীর আওতায় বয়স্কভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শহীদ পরিবারের ভাতা, প্রতিবন্ধি ভাতা, শিক্ষা সহায়ক উপবৃত্তি, একটি বাড়ী একটি খাবার প্রকল্প, আশ্রায়ন প্রকল্প সহ নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে ক্ষুধা ও দারিদ্র বিমোচন করে দেশকে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নিত করেছে। ২০২১ সনে মধ্য আয়ের দেশে এবং ২০৪১ সনে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় আওয়ামী লীগের রয়েছে।
জনাব আ জ ম নাছির উদ্দীন ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মানে আওয়ামীলীগের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান। পরে মেয়র দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

