নগরীতে ২৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬

ভ্রাম্যমান আদালত

চট্টগ্রাম : জেলা প্রশাসনের পূর্ব ঘোষনা অনুযায়ী রমজানে বাজার মনিটরিংয়ের তৃতীয় দিনে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৯ জুন) দিনভর অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, আবদুল্লাহ আল মনসুর, মো. ফোরকান এলাহী অনুপম ও মো. আনিসুল ইসলাম। সহযোগীতা করেন শিক্ষানবীশ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলি ও তানিয়া মুন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান সাংবাদিকদের জানান, পণ্যে ভেজাল মেশানো, মূল্যবৃদ্ধি, পণ্যের মূল্যতালিকা না টানানোসহ বিভিন্ন অপরাধে ২৭ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এ অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক লবণ ব্যবহার করে মুড়ি ভাঁজার জন্য পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, বহদ্দারহাট এলাকায় ৮টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার, আগ্রাবাদ কর্ণফুলি মার্কেট এলাকায় ১১টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা, কর্ণেলহাট বাজারে ৫টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

মিতু হত্যাকান্ডের তদন্তভার বাবুল আক্তারকে দেয়ার দাবী... এহসান বিন দিদার, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ১১ জুন ২০১৬ সাহসী পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লা...
দাবি একটাই রনি’র নিঃশর্ত মুক্তি চাই মোহাম্মদ মিনহাজ। ১১ জুন ২০১৬ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক কারাবন্দী নুরুল আজিম রনি। ছবি/ মোহাম্মদ মিনহাজ "ছাত্রলীগের হারিয়ে যাওয়া ন...
মুনাফালোভী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে... মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শুক্রবার, ১০ জুন ২০১৬ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। ছবি সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম: সি...
সংসদে বিল পাশ, নতুন আইন, রেলের সম্পদ দখল করলে সাত বছরের জেল...   আফসানা জেরীন খান। ১০ জুন ২০১৬ রেলওয়ের সম্পত্তি চুরি, অবৈধভাবে দখল করলে তাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারসহ সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড এবং ...
মিতু হত্যা: মানবন্ধনে জঙ্গি সন্দেহে রিকশাচালক আটক... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম শুক্রবার, ১০ জুন ২০১৬ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে জঙ্গি সন্দেহে আটক রিকশাচালক ইব্রাহীম। চট্টগ্রা...



Leave a Reply