মিতু হত্যাকান্ড; বাঙ্গালী জাতিসত্তার জন্য হুমকি

ctgbarta24.com

ওয়াহিদুল আলম, সিটিজিবার্তা২৪.কম

মঙ্গলবার, ৭ জুন ২০১৬

মিতু হত্যাকান্ড; বাঙ্গালী জাতিসত্তার জন্য হুমকি

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৭ জুন ৬-দফা দিবস স্মরণে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম: পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু কে প্রকাশ্যে পরিকল্পিতভাবে হত্যা করে জঙ্গিরা বাঙালি জাতিসত্তাকে হুমকি দিয়েছে, এ হুমকি মোকাবেলায় জঙ্গিবাদি জামায়াত-শিবিরের শিকড় উৎপাটনে রুখে দাঁড়িয়ে সক্রিয় ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ জুন উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে মহিউদ্দিন চৌধুরী বলেন, বিরূপ পরিস্থিতিতে ৬ দফাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব ঝুকি নিয়ে পালন করেছে ছাত্রলীগ। কেননা বঙ্গবন্ধুর ঘোষণার সময় তৎকালীন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা বঙ্গবন্ধুর পাশে ছিলেন না। তারপরও ছাত্র সমাজ বঙ্গবন্ধুর পাশেই ছিল।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা আওয়ামী লীগের ১৩ মার্চ অনুষ্ঠিত কার্যকরী কমিটি গৃহীত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার মতোই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ১১ জুন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণার প্রথম পাঠক এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী, ১ জুলাই বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দলের কর্মসূচি ঘোষণা করেন।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, বন পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী।

আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সুনীল কুমার সরকার, সম্পাদকমন্ডলীর সদস্য চৌধুরী হাসান মাহমুদ হাসনী, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, আবদুল আহাদ, মোহাম্মদ হোসেন, শহিদুল আলম, জহরলাল হাজারী, কার্যনির্বাহী সদস্য আবুল মনসুর, বখতিয়ার উদ্দিন খান, গৌরাঙ্গ চন্দ্র ঘোষ, নুরুল আলম, নুরুল আবছার মিয়া, সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, মোহাম্মদ জাবেদ, থানা আওয়ামী লীগের নুরুল ইসলাম, ছিদ্দিক আলম, জাহাঙ্গীর চৌধুরী, মোজাহেরুল ইসলাম চৌধুরী, আনসারুল হক, হাসান মনসুর, শ্রমিক লীগের কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী, ওয়ার্ড আওয়ামী লীগের মোহাম্মদ ইউনুস কোম্পানী, হাজী আলী বক্স, সুলতান আহমেদ, আবসার উদ্দিন চৌধুরী, আবুল কাশেম, এস কে পাল, নূর মোহাম্মদ নূরু, দলিল উদ্দিন, সৈয়দ মো. জাকারিয়া, মোজাহেরুল ইসলাম চৌধুরী, মোসলেম উদ্দিন, কাইসার মালিক, আবদুল মালেক, মো. ইয়াকুব, শহীদ সোহরাওয়ার্দী, ফয়েজ উল্লাহ বাহাদুর, মো. ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

চট্টগ্রামে নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১১ জুলাই ২০১৬ বাংলাদেশ পুলিশ শোলাকিয়া ঈদগাহের পাশে ও গুলশানের হলি আর্টিজানে হামলার সঙ্গে নিখোঁজ থাক...
চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক তিনজন নিজস্ব প্রতিবেদক।  ৯ জুলাই ২০১৬ চট্টগ্রামের সীতাকুণ্ড থানার বাড়বকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকালে...
জমিয়তুল ফালাহ ময়দান সহ নগরীর ১৬৪টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত... প্রেস বিজ্ঞপ্তি, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৯ জুলাই ২০১৬ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ সহ নগর...
‘খালেদা জিয়া জাতীয় ঐক্যের কথা বলে নিজের জঙ্গি সংশ্লিষ্টতা আড়াল করার চেষ্টা করছে’... চট্টগ্রাম ডেস্ক, সিটিজিবার্তাটোয়েন্টিফোর.কম শনিবার, ৯ জুলাই ২০১৬ ড. হাছান মাহমুদ এমপি বিএনপির জোটে থাকা বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা আফগা...
জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যের আহবান আ জ ম নাছিরের... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম বৃৃহস্পতিবার, ৭ জুলাই ২০১৬ জঙ্গিবাদ প্রতিরোধে ঐক্যের আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও ...




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338