চট্টগ্রামে নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ শুরু করেছে পুলিশ

ctgbarta24.com

রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম

সোমবার, ১১ জুলাই ২০১৬

চট্টগ্রামে আরো নতুন ৯ থানা, স্থাপনের কার্যক্রম শুরু

বাংলাদেশ পুলিশ

শোলাকিয়া ঈদগাহের পাশে ও গুলশানের হলি আর্টিজানে হামলার সঙ্গে নিখোঁজ থাকা তরুণদের সম্পৃক্ততা পাওয়ার এক সপ্তাহের মধ্যেই সারা দেশের মতো চট্টগ্রামেও নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ শুরু করছে পুলিশ। একই সঙ্গে নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে তালিকা তৈরির কাজও শুরু করেছে পুলিশ কতৃপক্ষ।

এছাড়া, নিখোঁজ থাকা তরুণদের মধ্যে কতজন জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত সে বিষয়টিও খতিয়ে দেখছে জেলা ও নগর পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সূত্রে জানা যায়, পুলিশ সদর দফতরের বিশেষ নির্দেশনায় দেশের অন্যান্য ইউনিটের মতো সিএমপি ও জেলা পুলিশ গত দুই বছর আগ থেকে আজ পর্যন্ত যত তরুণ-যুবক নিখোঁজ হয়েছে উল্লেখ করে থানায় জিডি হয়েছে তার যাবতীয় তথ্য সংগ্রহ করছে। তালিকা সংগ্রহের পর নিখোঁজ সব তরুণই জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে কিনা সেটি জানতে কাজ করবে দু’টি বিশেষ কমিটি।

চট্টগ্রামের ৩২টি থানাতেই সিএমপি কমিশনার ও পুলিশ সুপারের দেওয়া নিখোঁজ তরুণদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের নির্দেশ পৌঁছেছে। এ সংক্রান্ত তদন্ত কমিটির একটির দায়িত্বে রয়েছেন সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (গোয়েন্দা) নাজমুল হাসান ও অন্যটির নেতৃত্বে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ।

সিএমপি অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য সিটিজিবার্তা২৪ডটকম কে বলেন, চট্টগ্রামে নিখোঁজ থাকা তরুণদের ব্যাপারে আমরা খোঁজ খবর নিচ্ছি। গত বছর থেকে ১৬ থানায় যেসব তরুণ নিখোঁজ রয়েছে উল্লেখ করে জিডি করা হয়েছে সে বিষয়ে তালিকা তৈরি করা হচ্ছে। পরে বিশ্লেষণ করে এই সংক্রান্ত কমিটি কতজন নিখোঁজ তরুণ জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত সেটি খতিয়ে দেখবে। তাদেরকে সংশ্লিষ্ট থানার ওসি ও গোয়েন্দা পুলিশ সহযোগিতা করবেন।

চট্টগ্রামের পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার সিটিজিবার্তা২৪ডটকম কে বলেন, নিখোঁজ তরুণদের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে কমিটি কাজ করছে। নিখোঁজ থাকা তরুণদের কজন জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেবে। কাজ চলছে, কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত সব তথ্য আমাদের হাতে আসবে।

সিএমপির আওতাধীন কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, জঙ্গি সংক্রান্ত বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে একটি বিশেষ প্রচারণা শুরু করা হয়েছে। পাশাপাশি আমরা নিখোঁজ থাকা তরুণদের বিষয়ে বিগত দুই বছরে থানায় দায়ের হওয়া জিডিরও একটি তালিকা তৈরি করছি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

পর্দা উঠলো ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’- রিও অলিম্পিক ২০১৬... 'রিও অলিম্পিক ২০১৬' সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ পর্দা উঠলো রিও অলিম্পিক ২০১৬ ‘আ মুন্দ ভিভো’ বা নতুন বিশ্ব উপহার দেওয়ার স্লোগান নিয়ে প...
লাল-সবুজের পতাকা হাতে সিদ্দিকুর 'রিও অলিম্পিক ২০১৬' সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ 'রিও অলিম্পিক গেমস ২০১৬' এর মার্চপাস্টে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ দলের লা...
রামুতে বাল্য বিয়ে বন্ধ নিয়ে, পুলিশ-জনতা সংঘর্ষ, আহত ২ পুলিশ... রামু প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট, ২০১৬ রামু জোয়ারিয়ানালা ম্যারেজ পার্ক কমিউনিটি সেন্টারে পুলিশ-জনতা সংঘর্ষ খালেদ হোসেন টাপু:  ক...
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের শোক সিটিজিবার্তা২৪ডটকম,  প্রেস বিজ্ঞপ্তি শনিবার, ৬ আগস্ট ২০১৬ চসিক সাবেক শিক্ষা কর্মকর্তা দৌলতুর রহমান এর জানাজার নামাজে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়...
জাতীয় মৎস্য অবতরন কেন্দ্র পরিদর্শনে মেয়র নাছির ও বন্দর চেয়ারম্যান... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম নগরীর পাথরঘাটা বন্দরের জায়গায় নির্মাণাধীন জাতীয় মৎস্য অবতরন কেন্দ্র পরিদর্শন করছেন সি...



Translate »