রোনালদোর কান্না, হাসি!

ctgbarta24.com

খেলা ডেস্ক ।  ১১ জুলাই ২০১৬

ronaldo_07-11-08.55.25

১২ বছর আগের রাতের কান্না পর্তুগিজদের এখনো মনে আছে। গ্রীসের এ্যান্জেলো ক্যারিস্তিয়াসের অতিরিক্ত সময়ের গোল্ডেন গোলে সেদিন নিজেদের মাঠে ফিগো-কস্তা-গোমেজ-কারবালহো-ডেকো-রোনালদোদের সর্বস্ব লুট করে তাদেরকে কাঁন্নার জলে ভাসিয়ে ট্রফিটা নিয়ে গিয়েছিলো গ্রীস।

এক যুগ পর আজ রাতে পর্তুগাল চেয়েছিল শান্তির ঘুম। কিন্তু এদিন ম্যাচের শুরুতে আবারও কাঁদলেন রোনালদো। ফাইনালের প্রথমার্ধেই ইনজুরিতে মাঠ ছাড়ার বেদনায়। অথচ সেমিফাইনালে জিতে বলেছিলেন, আনন্দাশ্রু নিয়ে ফাইনাল শেষ করতে চান। মঞ্চ প্রস্তুত ছিল, সেখানে উপস্থিতও ছিলেন সিআর সেভেন। কিন্তু সে মঞ্চ থেকে ফুটবল মহানায়কের এমন অশ্রুসিক্ত প্রস্থান হবে কে ভেবেছিল? ভাগ্যদেবতা এমন দুঃখ-সুখের গল্প লিখে রেখেছেন কে জানতো?

ম্যাচের ২৫ মিনিট যেতে না যেতে পর্তুগিজদের হতাশায় ডুবিয়ে পায়ের ইনজুরির জন্য মাঠের বাইরে চলে যেতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোকে। পায়েতের একটি সাধারণ ট্যাকলে পড়ে গিয়ে ব্যথা পান হাঁটুতে। আগে মিনিট কয়েক বাইরে ছিলেন। ফিরলেও আর পারলেন না। নানিকে অধিনায়কের আর্মব্যান্ড পরিয়ে দিলেন। তারপর বসে বসে কষ্টে কাঁদতে থাকলেন রোনালদো।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ হয়ে গেলো তার জন্য! স্ট্রেচারে করে মাঠের বাইরে চলে গেলেন তিনবারের বিশ্ব সেরা ফুটবলার রোনালদো। স্বপ্নের ফাইনালে যাকে ঘিরে শিরোপা প্রত্যাশা সেই মানুষই আর রইলেন না মাঠে। বদলি হিসেবে মাঠে নামলেন রিকার্ডো কোয়েরেজমা। অনেকেই ভেবে নিয়েছিলেন পর্তুগিজদের ইউরো বুজি ওখানেই শেষ!

কিন্তু রোনালদো বিজয়মঞ্চে আগমন অখ্যাত আন্তোনিও লোপেজের। যিনি এদের নামে পরিচিত। ম্যাচের ১০৯ মিনিটে গোল করে সমগ্র ফ্রান্সকে স্তব্ধ করেন দেন তিনি। স্ট্যাডে-দি-ফ্রান্স স্টেডিয়ামের স্বাগতিক দর্শক এবং সমগ্র ফরাসীদের কাঁদিয়ে শিরোপা ছিনিয়ে নিয়ে গেলো পর্তুগিজরা।

তারকাশোভিত ক্যারিয়ারে সাফল্যের আরেকটি নক্ষত্র যোগ করার হাতছানি ছিল রোনালদোর সামনে। এই সুযোগ কাজে লাগাতে পারলে তুমুল প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও এক দিক থেকে পেছনে ফেলতে পারতেন পর্তুগালের অধিনায়ক। রোনালদো চ্যাম্পিয়ন হলেন ঠিকই। কিন্তু ফুটবল ঈশ্বর কী পরিহাস। মাঠে থেকে জয়োৎসব করতে পারলেন না তিনি। তাতে কী আসে যায় বাস্তবতা হলো ‘ড্রিম কামস ট্রু’।

চার বার ফাইনালে উঠেও মেসি কাঙ্ক্ষিত এই সাফল্য পাননি। রোনালদোর সামনে এই সুযোগ এসেছিল ২০০৪ সালে। কিন্তু দেশের মাটিতে সেবারের ইউরোর ফাইনালে গ্রিসের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভাঙে তার। আবার শিরোপা জয়ের খুব কাছে এসে দাঁড়িয়েছিলেন রোনালদো। সেখানে তাকে বহুল প্রতিক্ষীত ট্রফিটি এনে দিলেন এদের।

ট্র্যাজেডির নায়কে পরিণত হতে যাওয়া রোনালদোর মুখে ফুটলো স্বর্গীয় হাসি! যেখানে নায়ক রূপে আবির্ভূত হলেন এদের। তাতে অবশ্য সবচেয়ে বেশি খুশি রোনালদো নিজেই!

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

শেখ রাসেলকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম আবাহনী... খেলা ডেস্ক, সিটিজি বার্তা২৪ ডটকম মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬ শেখ রাসেলকে হারিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম ...
সিজেকেএস কারাতে কমিটির সাথে মেয়র নাছিরের মতবিনিময়... সিটিজি বার্তা২৪ নিউজ ডেস্ক সোমবার, ১ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের সাথে সি...
ছয় মাস মুস্তাফিজ ক্রিকেট খেলতে পারবেন না বলেই মনে করছেন কর্মকর্তারা... রবিবার,৩১ জুলাই ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের অন্যতম বোলার মুস্তাফিজুর রহমান সাসেক্স কাউন্টি ক্লাবের হয়ে মাত্র দুটো ম্যাচ খেল...
আইকন তৈরি হলে পেস বোলিংয়ে আরো উন্নতি করবে বাংলাদেশ... রবিবার,৩১ জুলাই ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম স্পোর্টস ডেস্ক : আইকন তৈরি হলে পেসার হতে উদ্বুদ্ধ হবে বাংলাদেশের তরুন প্রজন্ম, মনে করেন আকিব জাভেদ। তার দাবি...
রিও অলম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ এর অপেক্ষায় ‘উসাইন বোল্ট’... খেলা ডেস্ক, চিটিজিবার্তা২৪ শনিবার, ৩০ জুলাই ২০১৬ লন্ডনে কয়েকদিন আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গতি মানব উসাইন বোল্ট সাংবাদিকদের কে বলেছিলেন, 'আমি ...



Translate »