হামলাকারীদের সাথে কথা বলতে চাই

ctgbarta24.com

সাংবাদিকদের বেনজির আহমেদ

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

Published: 2016-07-02   12:22:42 AM BdST

 

RAB_DG_Ctgbarta24_Pic

ঢাকা: র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, গুলশানের হলি আর্টিজান বেকারি নামের একটি স্প্যানিশ রেস্তোরাঁর ভেতর যারা আছেন তাদের জীবনের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা বিপথগামী লোকজন ভেতরে আছে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলতে চাই।

 

গতকাল শুক্রবার রাত নয়টার পর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের একটি স্প্যানিশ রেস্তোরাঁ আক্রমণ করেন কয়েকজন দুর্বৃত্ত। সেখানে জিম্মি হয়ে পড়াদের মধ্যে আনুমানিক ২০ জনই বিদেশি রয়েছেন বলে জানিয়েছেন ওই বেকারির সুপারভাইজার সুমন রেজা। রাত ১১টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বেনজির আহমেদ।

গণমাধ্যম কর্মীদের আহ্বান জানিয়ে বেনজির আহমেদ বলেন, আপনাদের সরাসরি সম্প্রচার বন্ধ করতে হবে। দয়া করে এটা করবেন না। আমাদের কাছ থেকে আপডেট নিয়ে আপনারা প্রচার করবেন। না হলে দুটো সমস্যা হতে পারে অনেকেই টিভি দেখছে এবং এটি পুরো প্রক্রিয়াকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে।

সাংবাদিকদের বেনজির আহমেদ বলেন, সন্ধ্যার পরে এখানে একটি স্পেনিশ রেস্তোরাঁয় অনেকে লোকজন খেতে আসে। কয়েকজন অস্ত্রধারী ভেতরে প্রবেশ করেছে। আমাদের কাছে এটাই খবর। রেস্তোরাঁর যেসব কর্মচারী বের হয়ে এসেছেন তাদের সঙ্গে কথা বলেছি। এবং আমার এখন চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে বিষয়টি সমাধান করতে। এ বিষয়ে আমরা আপনাদের সহায়তা চাই। তিনি বলেন, যারা ভেতরে আছে, রেস্তোরাঁয় খেতে এসেছেন। তাদের জীবনের নিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ। যারা বিপথগামী লোকজন ভেতরে আছে, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলতে চাই।

বেনজির আহমেদ বলেন, আমি সবাইকে বলব আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেখানে যারা অস্ত্রসহ ঢুকেছিল, আমি আবারও বলতে চাই তাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে চাই, কন্ট্রাক্ট করতে চাই। এবং তাদের সমস্যা আমরা শুনতে চাই। শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। এটাই আমাদের প্রধান লক্ষ্য। প্রতিটি জীবন আমাদের কাছে মূল্যবান।

কতজন আক্রমণকারী জানতে চাইলে বেনজির আহমেদ সাংবাদিকদের বলেন, আমি কোন আনুমানিক সংখ্যা বলতে চাই না। আমরা বলতে চাই রেস্তোরাঁয় কিছু কাস্টমার খাওয়ার জন্য এসেছিলেন। তাদের নিরাপত্তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে এর জবাবে তিনি বলেন, আমরা আলোচনা করতে চাই। আমরাই আপনাদের টাইম টু টাইম আপডেট দেব।

যারা জিম্মিকারী/দুর্বৃত্তরা তাদের গুলি করা হয়েছে কি না এর জবাবে র‍্যাবের মহাপরিচালক বলেন, এই পর্যায়ে আমি এর বেশি কিছু বলব না।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

রবিউল ও সালাউদ্দিন যেভাবে মাটিতে লুটিয়ে পড়েন... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-07-02   06:35:39 AM BdST রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগু...
জিম্মিদের মধ্যে ৭জন ইতালিয়ান নাগরিক সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-07-02 04:55:23 AM BdST রাজধানী ঢাকার গুলশানে রেস্টুরেন্টে বন্দুকধারীদের হামলার ঘটনায় ইতালির ...
গুলশানে হামলার দায় স্বীকার আইএসের সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-07-02  01:59:20 AM BdST   আইএস কমান্ডো হামলাঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান বেকা...
মুছার ভাইসহ গ্রেফতার দুই আসামি কারাগারে... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-07-02  12:15:09 AM BdST চট্টগ্রাম : পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খা...
গুলশানে গুলাগুলিতে বনানী থানার ওসি সালাউদ্দিন নিহত... নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম Published: 2016-07-02  11:25:39 AM BdST ঢাকা : গুলশানের হলি আর্টিজান বেকারি নামের একটি স্প্যানিশ রেস্তো...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply