ব্রেকিং নিউজ

২০১৪ সালের সেরা ১৫ সেলফি

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪

সিটিজিবার্তা২৪ডটকম, আইটি

2014 best selfi cover pic

অনলাইন ডেস্ক : ২০১৪ সাল শেষ হতে আর বেশিদিন বাকি নাই। এ বছরটায় সেলফি ছিল ব্যাপক আলোচিত ও জনপ্রিয়। সোশ্যাল কনটেন্টের ওয়েবসাইট বাজফিড সম্প্রতি এ বছরের সেরা ও আলোচিত ২৫টি সেলফির একটি তালিকা প্রকাশ করেছে। সেখান থেকে ১৫টি সেলফি নিয়ে ২০১৪ সালের সেরা সেলফি বিষয়ক প্রতিবেদন প্রকাশ করেছে ব্যবসা ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার। দেখে নিন এ বছরের আলোচিত সেরা ১৫টি সেলফি।

Selfi1-ctgbarta24-news-pic

১. চলন্ত ট্রেনের পাশ ঘেষে তোলা এই সেলফিটি এ বছর বেশ আলোচনায় ছিল। জার্ড মাইকেল এই সেলফি তোলার সময় ট্রেনের সঙ্গে তার দূরত্বের পার্থক্য এতটাই কম ছিল যে, ট্রেনের এক কর্মকর্তা পা দিয়ে মাইকেলকে সরিয়ে দিতে সক্ষম হোন।

অবিশ্বাস্য এই সেলফির ভিডিওটি দেখুন:

Selfi2-ctgbarta24-news-pic

২. বিভিন্ন সেলিব্রিটিদের সঙ্গে অস্কার অনুষ্ঠানে উপস্থাপিকা অ্যালেন ডিজেনারের তোলা সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

Selfi-ctgbarta24-news-pic

৩. হাওয়াই দীপপুঞ্জে একটি বিমান দুর্ঘনায় সাগরে পড়লে, সে সময় বিমানের এক যাত্রী সাগরে ভেসে থাকা অবস্থায়ই নিজের গোপ্রো ক্যামেরার সাহায্যে সেলফিটি তুলেন।

দেখুন: সাগরে যাত্রীসহ বিমানটি ডুবে যাওয়ার বিরল দৃশ্যের ভিডিও

 

Obama-Selfi-news

৪. সেলফিতে বারাক ওবামা এবং জো বাইডেন। এ বছরের অন্যতম আলোচিত সেলফি এটি। 

Selfi-Opera winfre-news-ctgbarta24

৫. এ বছর প্রথমবারের মতো সেলফি তোলেন বিশ্বখ্যাত উপস্থাপিকা অপেরা উইনফ্রে। নিজের প্রথম এই সেলফিটি অপেরা উইনফ্রে তোলেন আরেক তারকা ইদ্রিস এলবার সঙ্গে।

Selfi-news-ctgbarta24-pic

৬. কলিন পাওয়েল দাবী করেন, তিনি ৬০ বছর আগেই সেলফি তুলেছিলেন। ৬০ বছর আগে তার তোলা সেলফিটি কলিন ফেসবুকে তার পেজে শেয়ার করেন।

Selfi-news-ctgbarta24-pic

৭. ব্যাপক সমালোচনার কারণেই এ বছরের অন্যতম আলোচিত সেলফি এটি।  হিটলারের শাসনামলের সময়ের একটি বন্দী শিবিরের সামনে দাড়িয়ে হাসিমুখের এই সেলফিটি ব্যাপক সমালোচিত হয়।

Selfi-elephant

৮. বিশ্বের প্রথম এলফি! (হাতির তোলা সেলফি)

Selfi-ctgbarta24-news

৯. দুই তরুণীর নিজেদের মধ্যে তোলা এই সেলফিটি আলোচনায় আসে ব্রিটেনের রানী এলিজাবেথও সেলফিটির ফ্রেমে ধরা পড়ায়।

Selfi-warent-bufet

১০. বাজফিড ডটকম জানিয়েছে, স্যার পল ম্যাক কার্টনে ও ওয়ারেন বাফেট রাস্তায় এক বিশ্রামের মুহূর্তে এক কিশোরের তোলা এই সেলফিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয় হয়।

Selfi-ox run

১১. বিখ্যাত ষাড় লড়াইয়ে নিরাপত্তা বেস্টনি ভেঙ্গে ছুটন্ত ষাড়ের আক্রমনের সময়ও সেলফি প্রয়োজনীয়! এ বছরে ব্যাপক আলোচনায় ছিল এই সেলফিটিও।

Selfi-kadasian

১২. নিজের আকর্ষণীয় সব সেলফি শেয়ার করে জনপ্রিয় হওয়ার কিম কার্দাশিয়ান এই সেলফিটির মাধ্যমে বিতর্কে জড়ান। এই সেলফিটি নিয়ে অনেকে অভিযোগ করেন, কিম কার্দাশিয়ান নিজেকে আকর্ষণীয় দেখানোর জন্য ফটোশপের মাধ্যমে এডিট করে এরপর সেলফি আপলোড করেন।

Selfi-Cycling

১৩. বিখ্যাত সাইকেল রেসিং প্রতিযোগিতা ‘Tour De France’ চলাকালীন রাস্তার পাশে দশনার্থীদের চলন্ত সাইক্লিলিস্টের সঙ্গে নিজেকে ফ্রেমে বন্দী করতে সেলফি তোলার হিরিক পড়ে যায়। সেরকমই একটি সেলফি।

Selfi-Pilot

১৪. নেদারল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান আকাশে থাকা অবস্থায় বিমানটির পাইলটের তোলা আলোচিত সেলফি।

Selfi-Stachu

১৫. ৩৬০ ডিগ্রি সেলফির একটি ডকুমেন্টারি তৈরির জন্য তিন বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ  ঘুরে ৩৬০ ডিগ্রি সেলফি তুলেছেন অ্যালেক্স। এ বছর শেষ হয় তার এই ৩৬০ ডিগ্রি সেলফি কার্যক্রম।

ভিডিও: বিশ্বের বিভিন্ন স্থানে তোলা অ্যালেক্সের ৩৬০ ডিগ্রি সেলফি

About admin