ব্রেকিং নিউজ

টাঙ্গাইলে আ’লীগ নেতার বাড়ি থেকে পেট্রলবোমা উদ্ধার

রোববার, ৮ মার্চ, ২০১৫

জেলা প্রতিনিধি,  সিটিজিবার্তা২৪.কম

পেট্রোল বোমা

টাঙ্গাইল ঃ টাঙ্গাইলে আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে ৯টি পেট্রলবোমা ও ৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

আওয়ামী লীগ নেতার নাম হেলালের উদ্দিন। রোববার সকাল ৯টার দিকে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ফুলমালীর চালা গ্রামের হেলালের উদ্দিনের খড়ের গাদা থেকে এসব উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদুল আলম ও এলাকাবাসী জানান, রোববার সকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ’লীগের সদস্য হেলাল উদ্দিনের বাড়ির খড়ের গাদা থেকে খড় আনতে যায় তার ভাই আবু সাইদ। এ সময় সাইদ সেখানে গাদায় লুকানো অবস্থায় একটি কার্টুন দেখতে পায়। এলকাবাসীকে ডেকে কার্টুনটি খুললে তার ভিতর লুকানো ৯টি পেট্রলবোমা ও ৩টি ককটেল পাওয়া যায়। পরে পুলিশকে অবহিত করলে সাগরদীঘি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সাইদুর রহমান ঘটনাস্থল থেকে বোমাগুলো উদ্ধার করে নিয়ে আসে।

এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল। ধলাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক আঃ হামিদ জানান হেলাল উদ্দিন তার কমিটির একজন সদস্য।

About admin