Wednesday, 17th June, 2015
খেলাধুলা, সিটিজিবার্তা২৪ডটকম
আতিক মাসুদ ঃ অবিরাম বৃষ্টিতে ভেসে গেছে শ্রীলঙ্কা-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন।
বৃষ্টির তেজ এতটাই বেশি ছিল যে টসও হয়নি বুধবার। এরপর দুপুরে মাঠ পরিদর্শন শেষে বুধবার স্থানীয় সময় বেলা ২টায় প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে। সঙ্গে মধ্যবর্তী সেশনগুলোয় আরও ১৫ মিনিট যোগ করা হচ্ছে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে দক্ষিণ শ্রীলঙ্কার উপকূলবর্তী শহর গলে টেস্টের পাঁচদিনই বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, পাকিস্তান এবারের শ্রীলঙ্কা সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।
Ctgbarta24.com 24 hours Online News Paper
