বুধবার, ১৭ জুন, ২০১৫
খেলাধুলা, সিটিজিবার্তা২৪ডটকম
আতিক মাসুদ ঃ ভারতের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দিবা রাত্রির ম্যাচটি খেলতে মাঠে নামবে মাশরাফির দল।
পাকিস্তান সিরিজের মতো, এবারেও নিজের মূল একাদশ নির্বাচন করেছেন দলের বাইরে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।
সংবাদমাধ্যমকে একাদশ নির্বাচনের বিষয়ে মোহাম্মদ আশরাফুল জানান, প্রথম দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলানো একাদশ থাকলেই ভালো হবে। মাহামুদুল্লাহ না থাকায় তার জায়গায় লিটন কুমার দাস অথবা মুমিনুলকে একাদশে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
তামিমের ওপেনিং পার্টনার হিসেবে সৌম্য সরকারকে যোগ্য হিসেবে মনে করেন, সাবেক এ অধিনায়ক।
তিনি বলেন,‘চার নম্বরে সাব্বির রহমান রুম্মান,পাঁচে সাকিব আল হাসান,ছয়ে মুশফিকুর রহিম,সাতে নাসির হোসেন আর আটে আশরাফুলের পছন্দ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নয় নম্বরে আরাফাত সানি হলে ভালো হয়। তারপর পেসার রুবেল হোসেন আর সবশেষে তাসকিন আহমেদ।’
আশরাফুল আরো বলেন, ‘যে দলই খেলানো হোক প্রথম দুই ম্যাচে একই দল নিয়ে খেলানো উচিত। যদি ফলাফল ভালো না আসে সেক্ষেত্রে তৃতীয় ওয়ানডেতে দল পরিবর্তন করা যেতে পারে।’
কাল বিকাল সাড়ে তিনটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে।
আশরাফুলের মূল একাদশঃ
১। তামিম ইকবাল
২। সৌম্য সরকার
৩। মুমিনুল হক/ লিটন দাস
৪। সাব্বির রহমান
৫। সাকিব আল হাসান
৬। মুশফিকুর রহিম
৭। নাসির হোসেন
৮। মাশরাফি বিন মুর্তজা
৯। আরাফাত সানি
১০। রুবেল হোসেন
১১। তাসকিন আহমেদ
Ctgbarta24.com 24 hours Online News Paper
