বন্দুকধারীদের গুলিতে ইতালি বংশোদ্ভুত নাগরিক নিহত

সোমবার,২৮ সেপ্টেম্বর ,২০১৫
সিটিজিবার্তা২৪.কম

Shot20150902084331

 

রাজধানীর গুলশানে কূটনৈতিকপাড়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে  ইতালি বংশোদ্ভুত এক নাগরিক নিহত হয়েছেন। 

আজ (সোমবার) সন্ধ্যা  ৬টার দিকে গুলশানের  ৯০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজুল ইসলাম জানান,নিহতের নাম তাবেলা সিজার (৫০) ।তিনি ঢাকায় নেদারল্যান্ডভিত্তিক আইসিসিও (ইন্টারচার্চ কোঅর্ডিনেটশন কমিশন ডেভোলপমেন্ট অর্গানাইজেশন) নামে একটি উন্নয়নমূলক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ বলেন, ‘সিজার জগিং করছিলেন। তিনি ৯০ নম্বর সড়কের ফুটপাত দিয়ে হাঁটার সময় গুলিবিদ্ধ হন। একজন অজ্ঞাত যুবক তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি করে। এসময় রাস্তায় একটি মোটরসাইকেলে দুই যুবক অপেক্ষা করছিলেন। গুলির পর ওই যুবক মোটরসাইকেলে থাকা দুই যুবকের সঙ্গে পালিয়ে যায়।তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা রাত পৌনে ৮ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন ।

ইউনাইটেড হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় বিদেশি নাগরিককে হাসপাতালে আনা হয়। তার বুকে ও পিঠে তিনটি গুলির চি‎‎হ্ন ছিল।

এ দিকে, ঘটনার পরপর ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।সিআইডি ঘটনাস্থল থেকে হত্যার আলামত সংগ্রহ করে। এছাড়া গুলির সময় কয়েকজন পথচারীর বক্তব্য নিয়েছে।

 

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘রাতারাতি সবকিছু পাল্টে ফেলা সম্ভব নয়’... শনিবার, ০৫ মার্চ ২০১৬  ১৭:২৩ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম : ‘রাতারাতি সবকিছু পাল্টে ফেলা সম্ভব নয়। একটু ধৈর্য্য ধরুন। পরিবর্তন হতে কিছুটা সময় তো ...
ঘন্টাকানেকের মধ্যো শেষ টিকেট; পুলিশের সঙ্গে আবারো সংঘর্ষ... শনিবার, ০৫ মার্চ ২০১৬ ১৯:০৫ ঘণ্টা সিটিজিবার্তা২৪ডটকম খেলা ডেস্ক : এশিয়া কাপের ফাইনাল ম্যাচের টিকিট নিয়ে শনিবার ব্যাপক উত্তেজনাই দেখা দিল। সক...
ঢামেক থেকে শিশু চুরি করতে গিয়ে নারী আটক... শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : (ঢামেক) ঢাকা মেডিকেল কলেেজ হাসপাতালের বার্ন ইউনিট থেকে এক রোগীর শিশুকে চুরি করার সময় পলি আক্তার না...
বাংলাদেশের উন্নয়নে সহযোগিতায় প্রস্তুত রাশিয়া... প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত ছবি সংগৃহীত ফোকাস বাংলা বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত অ্যা...
জাতীয় ক্রিকেট দলকে রাস্ট্রপতির অভিনন্দন... বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্টগ্রাম : এশিয়া কাপ টি-২০ ক্রিকেটের ফাইনালে উঠায় জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানি...



Leave a Reply