শিরোনাম

                                                                                

‘রাতারাতি সবকিছু পাল্টে ফেলা সম্ভব নয়’

শনিবার, ০৫ মার্চ ২০১৬  ১৭:২৩ ঘন্টা

'রাতারাতি সবকিছু পাল্টে ফেলা সম্ভব নয়'

সিটিজিবার্তা২৪ডটকম : ‘রাতারাতি সবকিছু পাল্টে ফেলা সম্ভব নয়। একটু ধৈর্য্য ধরুন। পরিবর্তন হতে কিছুটা সময় তো লাগবে। মেট্রোরেল সার্ভিস ও ঢাকা বাইপাস সড়ক হয়ে গেলে রাজধানীতে যানজট কমবে, মানুষের দুর্ভোগও কমে আসবে। সব সিএনজি অটোরিকশাও মিটারে চলবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কদম ফোয়ারা এলাকায় অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে বিআরটিএর অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি নিজেই বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলে দেখছি, অতিরিক্ত ভাড়ার হয়রানি অনেকাংশে কমে এসেছে। সিএনজি অটোরিকশাও মিটারে চলছে। তবে সবকিছু এখনি একশভাগ হয়েছে আমি দাবি করবো না।’

এ সময় মন্ত্রী অবৈধ যানবাহন ও যাত্রী হয়রানির বিরুদ্ধে বিআরটিএর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।

ঢাকা বাইপাস হলে ঢাকা শহর যানজটমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, খুব দ্রুত ঢাকা বাইপাসের কাজ শুরু হবে। জয়দেবপুর থেকে মদনপুর পর্যন্ত ৪৩কিলোমিটার সড়ক হবে। এটি পিপিপি পর্যায়ে রয়েছে।

এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম, বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ নাগ প্রমুখ।

অভিযান পরিদর্শনকালে মন্ত্রী নিজেই হানা দেন বেশ কয়েকটি যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশায়। কথা বলেন যাত্রীদের সঙ্গে। এ সময় তিনি গাড়ির কাগজপত্র নিজেই যাচাই করেন। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা জানতে চাইলে যাত্রীরা বলেন না। সন্তোষজনক জবাব পেয়ে তিনি গাড়িগুলো ছেড়েও দেন।

ভ্রাম্যমাণ আদালত শনিবার প্রেসক্লাবের কদম ফোয়ারায় সকাল সাড়ে ১০টা থেকে অভিযান চালিয়ে ২৫টি মামলা দায়ের এবং নানা অভিযোগে তাৎক্ষণিক ৩০হাজার টাকা আদায় করে। ৫টি গাড়ি ডাম্পিং ও ৫টি গাড়ি জব্দ করা হয়। বিআরটিএর মিরপুর অফিসের মোটরযান পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, রুট পারমিট নেই, মিটারে চলছে না, ভুয়া ড্রাইভিং লাইসেন্স, একরুটের গাড়ি অন্যরুটে চালানো, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এসব মামলা ও জরিমানা আদায় করে।

জানা গেছে, ১ নভেম্বর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিআরটিএ ৫ হাজার ৪৭টি মামলা দায়ের ও ২৯৩ জনকে কারাদণ্ড দেয়। ৭৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় ও ৮২৫টি গাড়ি ডাম্পিং-এ পাঠায়।

বিআরটিএ শনিবার প্রেসক্লাবের সামনে কদমফোয়ারা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি যাত্রী ও চালকদের উদ্দেশ্যে সচেতনতামূলক প্রচারণা চালায়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান... সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ভাইস অ্যাডমিরাল থেকে অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান নিজামউদ্দিন আহমেদ। রোববার প্রধানমন...
এমপি বদির শাস্তি ও আটক ছাত্রলীগ নেতাদের মুক্তি দাবী সম্পাদক ইমরুল রাশেদ... রোববার, ২৭ মার্চ ২০১৬ প্রেস বিজ্ঞপ্তি  || কক্সবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ সিটিজিবার্তা২৪ডেস্ক : এমপি বদির শাস্তি ও আটক কৃ...
হ্নীলায় আ’লীগের আনোয়ার, হোয়াইক্যংয়ে জামায়াতের আনোয়ারী চেয়ারম্যান নির্বাচিত... টেকনাফ ইউপি নির্বাচন ২০১৬ রোববার, ২৭ মার্চ ২০১৬    ১৯:১৬ ঘন্টা নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম নুর আহম্মদ আনোয়ারী ও এস কে আনোয়ার চেয়ার...
‘মাদকমুক্ত’ সমাজ গড়তে কাজ করছে র্র্যাব... রোববার, ২৭ মার্চ ২০১৬ র্র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্র্যাব) সিটিজিবার্তা২৪.কম : অপরাধের মূলে রয়েছে মাদক। মাদকের বড় চালানের জন্য বিশাল অঙ্কে...
বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল... শনিবার, ২৬ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল চট্টগ্রাম : বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল-সবুজ, আর মাঝে বৃত...



Leave a Reply