টাঙ্গাইলে অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

strangeডেস্ক রিপোর্ট ঃ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার রাতে এক প্রসূতি অদ্ভূত আকৃতির এক পুত্র শিশুর জন্ম দিয়েছেন। শিশুটির নাক, কান ও চোখ নেই। চোখের স্থানে বড় বড় দুটি মনিবিহীন লাল বৃত্ত, গোলাকার মুখমন্ডলে ঠোঁট দুটি বড়, খাবার মুখ অদ্ভূত রকমের বড়, সারা শরীরে বাঘের মতো ডোরাকাটা দাগ ও মুখে বড় দুটি দাঁত রয়েছে। শিশুটিকে দেখতে কয়েক হাজার উৎসুক জনতা ভিড় করে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক নাজমা খলিল জানান, সোমবার(২৮ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের রফিক মিয়ার সন্তানসম্ভবা স্ত্রী সালেহা আক্তার হাসপাতালের ২ নং ওয়ার্ডে ভর্তি হন। পরীক্ষা করে দেখা যায় সালেহা ৩১ সপ্তাহের গর্ভবতী। রাতে ওই মহিলার প্রসব বেদনা ওঠে এবং স্বাভাবিকভাবে ওই অদ্ভূত আকৃতির শিশুটির জন্ম দেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক আশরাফ আলী জানান, মাত্র ৩১ সপ্তাহে সম্পূর্ণ অপরিপক্ক-অপরিনত বয়সে শিশুটি জন্ম নেয়ায় অদ্ভূত দেখাচ্ছে। জন্মের পর মা ও শিশুটি সুস্থ থাকলেও মঙ্গলবার সকালে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মডেকিলেকলেজ/ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, অদ্ভূত আকৃতির ওই শিশুটি জন্ম নেয়ার খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার লোক শিশুটিকে দেখার জন্য হাসপাতালে ভির জমায়। ভিড় সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ মূল ফটক বন্ধ করে দিতে বাধ্য হয়। পরে শিশুটিকে ঢাকায় স্থান্তর করা হলে উৎসুক জনতা চলে যায়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

প্রতিবছর বিশ্বে আট লাখ মানুষ আত্মহত্যা করে... মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  চিকিৎসা ডেস্ক ঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবছর বিশ্বে আট লাখ মানুষ আত্মহত্যা করে এবং...
নগরীতে জঙ্গী তৎপরতা বন্ধ করতে বিভিন্ন মসজিদ মাদ্রাসা পরিদর্শন করলেন আব্দুস ছালাম... বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  আর করিম, চট্রগ্রাম ঃ জঙ্গী তৎপরতা বন্ধ করতে চট্টগ্রামের বিভিন্ন মসজিদ মাদ্রাসা পরিদর্শন শুরু ...
সিজার করানোর ব্যাপারে দরকারি কিছু তথ্য... শুক্রবার, ১৬ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  চিকিৎসা সংবাদ ঃ বর্তমানে বেশীরভাগ ক্ষেত্রেই সিজারের সাহায্য নিতে দেখা যায়। কিন্তু সিজারের পর কী ...
সাপের ছোবলে আতঙ্কিত না হয়ে জেনে নিন রবিবার, ১৮ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  চিকিৎসা সংবাদ ঃ সাপের কথাটা শুনলেই অর্ধেক মানুষের হার্ট বন্ধ হয়ে যায়। আর সেখানে ছোবল মারলে তো আতঙ্...
ডিনার করে ফেলুন সূর্য ডোবার পরপরই রবিবার,১৮ অক্টোবর ২০১৫ সিটিজিবার্তা ২৪ ডটকম  লাইফ স্টাইল ডেস্কঃ ডিনার করবেন, মাঝ রাতে, ওটি করলে আর হচ্ছে না। ডাক্তারদের পরামর্শ, ডিনার করে ফেলুন...



Leave a Reply