চসিক কাউন্সিলর জসিমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতে মামলা

বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম: নগরীর ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগে মামলা দায়ের করেছেন একজন সরকারি কৌঁসুলি। আদালত মামলা আমলে নিয়ে জসিমকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট চন্দন কুমার বিশ্বাস মহানগর হাকিম ফরিদ আলমের আদালতে মামলাটি দায়ের করেছেন।

হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তীর্থস্থান কৈবল্যধাম আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট চন্দন কুমার বিশ্বাস মামলাটি দায়ের করেছেন।

চন্দন কুমার বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, ২১ ফেব্রুয়ারি সকালে কৈবল্যধামের মূল ফটকের সামনে বুলডোজার দিয়ে একটি বড় গর্ত খোঁড়া শুরু করেন কাউন্সিলর। এতে মন্দিরের দেয়ালে ফাটল সৃষ্টি হয়। খবর পেয়ে চন্দন বিশ্বাস স্থানীয় থানায় খবর দিলে ওসি এসে কাজ বন্ধ করে দেন।

ওইদিন বিকেলে কাউন্সিলর জসিম এলাকায় চন্দন বিশ্বাসের বিরুদ্ধে সমাবেশ করেন। সেখানে তিনি চন্দন বিশ্বাসের বিরুদ্ধে হিন্দু-মুসলিম বিভেদ সৃষ্টি, গ্রীন ও ক্লিন সিটি বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগ তোলেন এবং গ্রেফতার দাবি করেন।

বিভিন্ন গণমাধ্যমে ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন দেখে চন্দন বিশ্বাস বুধবার আদালতের দ্বারস্থ হন।

কাউন্সিলরের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দণ্ডবিধির ২৯৫ এবং মানহানির অভিযোগে দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০৬ ধারায় মামলাটি দায়ের করেছেন চন্দন বিশ্বাস।

তিনি জানান, আদালত মামলা আমলে নিয়ে ২২ মে’র মধ্যে কাউন্সিলরকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অনিয়ম-পক্ষপাতিত্ব করলে তাৎক্ষনিক ব্যবস্তা, সহিংসতা হলে রিটার্নিং ও আইনশৃঙ্খলা সদস্যরা দায়ী... ইউপি নির্বাচন প্রসঙ্গে সিইসি সোমবার, ২১ মার্চ ২০১৬  ২১:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ ...
‘নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, দুষ্কৃতিকারীও বটে : বিএনপি... সোমবার, ২১ মার্চ ২০১৬ ২০:৫৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ইউপি নির্বাচন নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম-মহাসচিব রুহ...
নগরীর হালিশহরে বহুতল ভবন থেকে পড়ে এক শ্রমিক নিহত... সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম আল আরাফাত, চট্রগ্রাম : নগরীর হালিশহর থানার আব্বাসপাড়া এলাকায় বহুতল ভবন থেকে পড়ে  এক শ্রমিক নিহত হয়েছেন।...
প্রযুক্তিগত ঝুঁকি কমাতে সব ব্যাংকের সহযোগিতা চাইলেন গভর্নর... সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৯:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ...
আগামীকাল জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে কবি রফিক আজাদ স্মরণ সন্ধ্যা... সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে আগামী ২২ শে মার্চ সন্ধা ৭ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালা...



Leave a Reply

}(document, 'script', 'facebook-jssdk'));