সময়ের অভাবে ডক্টরেট ডিগ্রি আনতে যেথে পারছেন না প্রধান মন্ত্রী

বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৬

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

সময়ের অভাবে ডক্টরেট ডিগ্রি আনতে যেথে পারছেন না প্রধান মন্ত্রী

চট্টগ্রাম : সরকারের গুরু দায়িত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই নামকরা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট ডিগ্রি দিতে আগ্রহ প্রকাশ করলেও সময়ের অভাবে তা আনতে যেতে পারছেন না তিনি। সংসদকে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা।

বুধবার সরকার দলীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নয়টি দেশের ১০টি বিশ্ববিদ্যালয় আমাকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। আরও অনেক নামকরা বিশ্ববিদ্যালয় আমাকে ডক্টরেট ডিগ্রি দিতে আগ্রহ প্রকাশ করেছে, কিন্তু সময়াভাবে যেতে পারিনি।’ এছাড়াও আটটি আন্তর্জাতিক পদক লাভ করেছেন বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেসব বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন বলে উল্লেখ করেছেন সেগুলো হলো- ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, রাশিয়ার স্টেট ইউনিভার্সিটি অব পিটার্সবার্গ ও পিপলস বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় ও ব্রিজপোর্ট বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি, ভারতের বিশ্ব-ভারতী বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের ডান্ডি এবারটে বিশ্ববিদ্যালয় এবং জাপানের ওয়াসিডা বিশ্ববিদ্যালয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের জন্য কাজ করার স্বীকৃতি স্বরূপ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে আমাকে যেসব সম্মানজনক স্বীকৃতি ও পুরস্কার দেয়া হয় সেগুলো হলো- চ্যাম্পিয়ন্স অব আর্থ, মাদার তেরেসা পদক, মহাত্মা গান্ধী পদক, সেরেস পদক, এমডিজি পুরস্কার, ইন্ধিরা গান্ধী শান্তি পুরস্কার, সাউথ-সাউথ পুরস্কার ও পিস ট্রি ইত্যাদি।’

শেখ হাসিনা জানান, বাংলাদেশের সাথে বহির্বিশ্বের যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকা মহাদেশের মোট ১৩টি দেশে যথা গ্রিসের অ্যাথেন্স, ইতালির মিলান, ভারতের মুম্বাই, তুরস্কের ইস্তাম্বুল, পর্তুগালের লিসান, চীনের কুনমিং, লেবাননের বৈরুত, মেক্সিকোর মেক্সিকো সিটি, ব্রাজিলের ব্রাসিলিয়া, মরিশাসের পোর্ট লুইস, ডেনমার্কের কোপেনহেগেন, পোল্যান্ডের ওয়ারশ এবং অস্ট্রিয়ার ভিয়েনায় নতুন মিশন খোলা হয়েছে।

এছাড়াও ইথিওপিয়ার আদ্দিস আবাবা, নাইজেরিয়ার আবুজা, রুমানিয়ার বুদাপেস্ট, আলজিরিয়ার আলজিয়ার্স, আফগানিস্তনের কাবুল, সুদানের খার্তুম, সিয়েরালিওনের ফ্রিটাউন ও ভারতের গৌহাটিতে নতুন মিশন খোলার প্রক্রিয়া চলামান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অনিয়ম-পক্ষপাতিত্ব করলে তাৎক্ষনিক ব্যবস্তা, সহিংসতা হলে রিটার্নিং ও আইনশৃঙ্খলা সদস্যরা দায়ী... ইউপি নির্বাচন প্রসঙ্গে সিইসি সোমবার, ২১ মার্চ ২০১৬  ২১:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ ...
‘নির্বাচন কমিশন শুধু ব্যর্থই নয়, দুষ্কৃতিকারীও বটে : বিএনপি... সোমবার, ২১ মার্চ ২০১৬ ২০:৫৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ইউপি নির্বাচন নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুগ্ম-মহাসচিব রুহ...
প্রযুক্তিগত ঝুঁকি কমাতে সব ব্যাংকের সহযোগিতা চাইলেন গভর্নর... সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৯:৪৫ ঘন্টা সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির অর্থনীতি ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ...
ইয়াবা পাচার বন্ধে দুদেশের যৌথ টাস্কফোর্সের অভিযান... টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক সোমবার, ২১ মার্চ ২০১৬  ১৬:৫০ ঘন্টা সিটিজিবার্তা২৪ডটকম টেকনাফে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠক আবদুল...
‘আমার প্রটোকলের চাইতে বাচ্চাটির চিকিৎসাটা জরুরি’: আজম নাছির... সোমবার, ২১ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চসিক মেয়র আজম নাছির চট্টগ্রাম : প্রেসক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশন শেষ করে অন্য আরেক অনুষ্ঠানে যোগদ...



Leave a Reply

}(document, 'script', 'facebook-jssdk'));