সিটিজিবার্তা২৪ডটকম
খেলা ডেস্ক : মাইক্রোমেক্স এশিয়া কাপ টি২০ ২০১৬ ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম ম্যাচ থেকেই শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরের পিচ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। বাংলাদেশী ফাস্ট বোলারদের সুবিধার জন্য ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে সবুজ উইকেট প্রস্তুত করা হয়।
য কিনা সচরাচর মিরপুরে দেখা যায় না। ভারতের বিপক্ষে দুই দলের ফাস্ট বোলাররা পিচ থেকে যথেষ্ট সুবিধা পায়। বাড়তি গতি ও বাউন্সে ধরাশায়ী হতে হয় দুই দলের টপ অর্ডার ব্যাটসম্যানদের।
যদিও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ম্যাচে জয় ছিনিয়ে নেয় ভারতীয়রা। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচেও পিচের চরিত্র প্রায় একই ছিল। শ্রীলঙ্কা ও আরব আমিরাতের ম্যাচেও পিচ ছিল যথেষ্ট সজীব। আমিরাতের পেসার জাভেদ ও লঙ্কান অধিনায়ক লাথিস মালিঙ্গার বোলিং ফিগার দেখলেই তা স্পষ্ট হয়।
অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হবে এশিয়া কাপের তৃতীয় ম্যাচ। প্রথম জয়ের আশায় আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচের উইকেট কেমন হবে তা নিয়ে বিতর্ক চলছেই।
দল নির্বাচনের দিক থেকে বলা যায় পিচে খুব একটা পরিবর্তন হবে না। স্বাগতিকরা তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামবে বলে জানা যায়।
টসে জিতে বাংলাদেশের অধিনায়ক কি সিদ্ধান্ত নেন সেটাই দেখার বিষয়।

