টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিটিজিবার্তা২৪ডটকম
খেলা ডেস্ক : মাইক্রোমেক্স এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আজ সন্ধ্যা .৩০ টায় মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ও আমিরাত দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ।
ইতিমধ্যে টসে হেরে টসে বাংলাদেশ অধিনায়ক মাশরাফিকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়ে নিজেরা ফিল্ডিং করার সির্ধান্ত নিয়েছে আমিরাত অধিনায়ক আমজাদ জাভেদ।
নিজেদের প্রথম ম্যাচে দুই দলই পরাজয়ের সম্মুখীন হয়। তাই আজকের ম্যাচে আমিরাত ও বাংলাদেশ উভয়ই চাইবে খেলায় ফিরে আসতে।
ভারতের বিপক্ষে বুধবার ৪৫ রানের বড় ব্যবধানে পরাজয়ের পর টাইগার দলপতি জয় ছাড়া আজকের ম্যাচে আর কিছু ভাবছেন না। পারফর্মেন্স ও পরিসংখ্যানের দিক দিয়ে বাংলাদেশ দল অনেকটাই এগিয়ে থাকলেও টি টোয়েন্টি ক্রিকেটে যে সবই সম্ভব তা ইতিমধ্যেই প্রমাণ করেছে আইসিসির সহযোগী এ দেশটি।
বাছাইপর্বে ওমান, হংকং ও আফগানিস্তানকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে তারা। গতকাল শ্রীলঙ্কাকেও তারা মাত্র ১২৯ রানে বেঁধে ফেলে এশিয়া কাপের শুভ সুচনা করে। যদিও তারা ম্যাচটি হেরে যায় ১৪ রানে, তবুও তাদের বোলিং অনেক প্রশংসা কুড়িয়েছে। তাই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি আমিরাতকে মোটেই ছোট করে দেখছেন না।আজকের ম্যাচে জয় দিয়েই টানা ৪ ম্যাচ হারার লজ্জা ঢাকতে চায় স্বাগতিকরা। এখন দেখার বিষয় টাইগাররা আজকের ম্যাচে ভারতের বিপক্ষে ভুলগুলো শুধরে ফিরে আসতে পারে কিনা।
বাংলাদেশের একাদশ:
সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

