শিরোনাম

                                                                                

ভারতের জলপাইগুড়ি কারাগারে এক বাংলাদেশি বন্ধীর মৃত্যু

সিটিজিবার্তা২৪ডটকম

জলপাইগুড়ি ম্যাপ

চট্টগ্রাম : ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি কেন্দ্রীয় কারাগারে গতকাল বৃহস্পতিবার সকালে এক বাংলাদেশি বন্দীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আলম মিঞা। বয়স ৪০ বছর।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গতকাল সকালে অসুস্থ হয়ে পড়লে আলম মিঞাকে জলপাইগুড়ির সরকারি হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

অবৈধ অনুপ্রবেশের দায়ে ২০১০ সালের মার্চে আলম মিঞাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বছরের ১৯ মার্চ থেকে তিনি জলপাইগুড়ির কারাগারে ছিলেন। অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার আলম মিঞার বিচার চলছিল জলপাইগুড়ির বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে।

কারাগারের এক কর্মকর্তা শুক্রবার সকালে বলেন, আলম মিঞা মূক ও বধির ছিলেন। তিনি তাঁর বাড়িঘরের ঠিকানা দিতে পারেননি। এর আগে তাঁকে চিকিৎসার জন্য দুবার বহরমপুরের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে কারাগারের বন্দীদের গণনা করার সময় কারা কর্তৃপক্ষ জানতে পারে তিনি অসুস্থ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানান কারাগারের ওই কর্মকর্তা।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ভারতের কাছে ১ রানে হেরে টাইগারদের বিশ্বকাপ থেকে বিদায়... বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম বেঙ্গালুরুতে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ...
আরিজোনা অঙ্গরাজ্যে জয় পেয়েছেন হিলারি ও ট্রাম্প... বুধবার, ২৩ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের লড়াইয়ে আ...
মেয়র নাছিরকে কর না বাড়াতে বলেছেন মহিউদ্দিন... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম চট্টগ্রাম : নগরীর জনসাধারণের সুবিধা বৃদ্ধি না করে কর না বাড়ানোর জন্য সিটি মেয়র আ জ ম ন...
আওয়ামীলীগ ৭৫, স্বতন্ত্র ১৬, বিএনপি ৯ প্রথম ধাপে দেশের ৭১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে রাত সোয়া ১০টা পর্যন্ত সিটিজিবার্তার কাছে ১০০ ইউপির ফলাফল এসে পৌঁছেছে। যা...
টেকনাফে এগিয়ে বিএনপি, সেন্টমার্টিনে আ’লীগ বিদ্রোহী প্রার্থী নুর আহমদ, সাবরাংয়ে আ’লীগ ব... মঙ্গলবার, ২২ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম: টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ৩ ওয়ার্ডের ভোট কেন্দ্রের প্রাপ্ত  ফলাফলে বিএনপ...



Leave a Reply