মঙ্গলবার ০১ মার্চ ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
বিজ্ঞান ও প্রযুক্তি সংবাদ : দ্বিতীয়বারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা ’নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬’।
বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক নগরীর সাথে একযোগে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আগামী ২২ থেকে ২৪ এপ্রিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বেসিস মিলনায়তনে গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক সংস্থা বেসিস।
২০ মার্চের মধ্যে আগ্রহীদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করতে হবে। এবার বিমান চালনা, স্পেস স্টেশন, সোলার সিস্টেম, তথ্যপ্রযুক্তি, আর্থ ও মঙ্গলগ্রহে যাওয়ার বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান করবেন প্রতিযোগিরা।
বেসিস পরিচালক জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নাসার মতো বড় প্রতিষ্ঠানে বাংলাদেশীদের কর্মসংস্থানের পাশাপাশি সম্পৃক্ততা বাড়বে।
