শিরোনাম

                                                                                

খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

সভাপতি-জীতেন বড়ুয়া এবং সম্পাদক-আবু তাহের মুহাম্মদ
খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
মাইনউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের  খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক জনকণ্ঠ’র পার্বত্যাঞ্চল প্রতিনিধি জীতেন বড়ুয়া ও সাধারন সম্পাদক পদে এনটিভি’র আবু তাহের মুহাম্মদ বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন।

প্রেসক্লাবের গঠনতন্ত্রের বিধি মোতাবেক আবেদনের প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা প্রশাসক কর্তৃক মনোনিত প্রধান নির্বাচন কমিশনার ও জেলা সমবায় কর্মকর্তা মোঃ আশরাফ উদ্দিন রুমি এবং নির্বাচন কমিশনার উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী অন্যান্য পদে একই ভাবে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন,সহ-সভাপতি পদে-বাংলাদেশ প্রতিদিনের মোহাম্মদ জহুরুল আলম, যুগ্ম সাধারন সম্পাদক পদে-দীপ্ত টিভি’র মো: নাজিম উদ্দিন, অর্থ সম্পাদক পদে-একুশে টেলিভিশনের চিংমেপ্রু মারমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে-প্রতিদিনের সংবাদ’র ওমর ফারুক শামীম । নির্বাহী সদস্য পদে যথাক্রমে দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, দৈনিক যুগান্তরের দীলিপ চৌধুরী ও এটিএন বাংলার মো: আবু দাউদ ।

খাগড়াছড়ি প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

প্রসংগত: তপশীল ঘোষণার পর সবকটি পদে একাধিক প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করলেও যাচাই-বাছাই ও জমাদানের নির্ধারিত তারিখে মনোনয়ন প্রত্যাহার করায় দ্বি-বার্ষিক সাধারন নির্বাচন’২০১৬-এ বিজয়ী প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় জয়লাভ করেন। ফলাফল ঘোষনার পর প্রধান নির্বাচন কমিশনার মোঃ আশরাফ উদ্দিন রুমি নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের সার্বিক সাফল্য কামনা করেন।

ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মো: আজিম উল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচনের প্রথম অধিবেশনে সাবেক সাধারন সম্পাদক মুহাম্মদ আবু দাউদ সম্পাদকের প্রতিবেদন এবং সাবেক অর্থ সম্পাদক নাজিম উদ্দিন বিগত দিনের আয়-ব্যায়ের হিসাব ও উন্নয়ন কর্মকান্ডসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।

পরে সম্পাদকের প্রতিবেদন ও অর্থ সম্পাদকের আয়-ব্যয় বিবরণী নিয়ে সকল সদস্য স্ব-স্ব মতামত ব্যক্ত করে সন্তোষ্টি প্রকাশ করেন। সাধারন সভার দ্বিতীয় অধিবেশনে ক্লাবের উন্নয়ন কর্মকান্ড, সাংবাদিক হাউজিং সোসাইটি, সাংবাদিক কল্যাণ তহবিল ও ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা নিয়ে মুক্ত আলোচনা পর সভার সভাপতি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এসময় দ্বি-বার্ষিক সাধারণ সভায় বিশিষ্ট সাংবাদিক আলতাফ মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রয়াত সদস্য সাংবাদিক সুকুমার বড়ুয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

খাগড়াছড়ি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে জেলার কমরত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জ্ঞাপন করেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

কে হবেন লেলাংএর অভিভাবক ? সোমবার, ২৮ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আজীম অনন, ফটিকছড়ি থেকে ফিরে: আগামী ২৩ এপ্রিল তৃতীয় দফা ইউপি নির্বাচন উপলক্ষ্যে ফটিকছড়িতে উৎসব মূখর পরি...
নগরীতে বৈশাখী টিভির তিন সাংবাদিক দুর্বৃত্তদের হামলার শিকার... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম চট্রগ্রাম : নগরীতে বেসরকারী টেলিভিশন চ্যানেল বৈশাখী টিভির তিন সাংবাদিক দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আহ...
এমপি বদির শাস্তি ও আটক ছাত্রলীগ নেতাদের মুক্তি দাবী সম্পাদক ইমরুল রাশেদ... রোববার, ২৭ মার্চ ২০১৬ প্রেস বিজ্ঞপ্তি  || কক্সবাজার জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরুল রাশেদ সিটিজিবার্তা২৪ডেস্ক : এমপি বদির শাস্তি ও আটক কৃ...
ছাত্রলীগ সভাপতিকে আটকের প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ, সামাজিক মাধ্যমে এমপি বদির বিরুদ্ধে প্রতিবাদের... রোববার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম ইসতিয়াক আহমেদ জয় নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহমেদ জয়...
চট্রগ্রাম তনু হত্যার বিচারের দাবিতে উত্তাল... রবিবার, ২৭ মার্চ ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : বন্দরনগরী চট্টগ্রাম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হ...



Leave a Reply