ধর্ষণ ও হত্যা করে সমাজকে কলুষতামুক্ত করা ফরজ ছিল

ctgbarta24.com
Share

বুধবার, ২৩ মার্চ ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম : তানভীর জোহার হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া বা তনু ধর্ষণ ও হত্যা এবং খুন হওয়া বিধর্মী মুক্তিযোদ্ধা হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ফেসবুকে পোস্ট দিলেন শাওন মাহমুদ। ফেসবুকে তিনি এই বিষয়ে একটি পোষ্টে লিখেন, জোহা একটি পাগল ছেলে। সে পাগলামীর বশবর্তী হয়ে গত কয়েকদিন মঙ্গল গ্রহে চলে গিয়েছিলেন। প্রশাসন ওনাকে সেখান থেকে ফিরিয়ে এনে সুন্নতের কাজ করেছেন। তনু একটি অসভ্য মেয়ে। নাটক করে বেড়ায়। সে অসভ্যতামী করতে গিয়ে তার প্রাপ্য বুঝে পেয়েছে।

তাকে ধর্ষণ ও হত্যা করে সমাজকে কলুষতামুক্ত করা ফরজ ছিল। কুড়িগ্রামের মুক্তিযোদ্ধা নিজ ধর্ম ছেড়ে বিধর্মী হয়ে নিজেকে কুলাঙ্গার প্রমাণ করেছিলেন। এই কাফেরকে কুপিয়ে হত্যা করা জায়েয। ওনাকে হত্যা করে হত্যাকারী নিজের বেহেস্ত কনফার্ম করেছে।

এমন ক্রমাগত গুম, খুন ও ধর্ষণের কথা টেনে শেহীদ সুরকার আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ আরো লিখেন, একাত্তরে কতগুলো বোকা মানুষ খামোখাই নিজেদের জীবন বাজী রেখে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন। এর চেয়ে যে ইদানীংকালের গুম, খুন বা ধর্ষণ অনেক সহজেই বেহেস্তের পথ সুগম করে দিতে পারে তা জানা ছিল না বোকাদের। ওনারা প্রমাণ করে গিয়েছেন বোকারা অন্যের জন্য আজাইরা জীবন খোয়াতেই ভালোবাসেন। বেহেস্ত পাওয়ার জন্য নয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘২৫ বছর আগের দুঃসহ স্মৃতিময় ২৯ এপ্রিল’... ''২৫ বছর আগের দুঃসহ স্মৃতিময় ১৯৯১ সালের ২৯ এপ্রিল" মাহাবুবুল করিম শুক্রবার, ২৯ এপ্রিল ২০১৬ '২৫ বছর আগের দুঃসহ স্মৃতিময় সেই ২৯ এপ্রিল বন্যার ...
একজন জুলহাজ মান্নান আর আপনার মোমবাতি একজন জুলহাজ মান্নান আর আপনার মোমবাতি বুধবার, ২৭ এপ্রিল ২০১৬ রনিয়া রহিম রনিয়া রহিম: আমি গতকাল কোথাও একটা জায়গায় বসে আছি, তখন আমার আশপাশে একটি স...
৮ মাত্রার ভূমিকম্প, ১০ মাত্রার হার্ট! ৮ মাত্রার ভূমিকম্প, ১০ মাত্রার হার্ট! রোববার, ২৪ এপ্রিল ২০১৬ "ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ" শফিকুল ইসলাম জীবন : ঢাকায় নাকি সাড়ে সাত কিংবা...
এমবেডেড জার্নালিজম এবং স্বাধীন সাংবাদিকতার কফিনে শেষ প্যারেক... খোলা কলমের বার্তা শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ মিনার রশিদ মিনার রশিদ অত্যন্ত গুণী পুত্রধন তো বেজায় খুশী । উচ্ছসিত হয়ে বাবাকে জানায়, ' গত ব...
‘রেডিয়েশন’ তেজস্ক্রিয়ার হুমকিতে বাংলাদেশ... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ প্রতীকি ছবি মোবাইলফোন সারা বিশ্বে তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে এক অনন্য বিপ্লব সাধন করেছে। দ...



Leave a Reply