বুধবার, ০৬ এপ্রিল ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম : জনতার উপর পুলিশের গুলি কেন প্রশাসনের জবাব চাই !!
বাঁশখালীতে পরিবেশ ধ্বংসকারী কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী জনগনের শান্তিপুর্ণ প্রতিবাদ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ গুলি চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে ০৫/০৪/২০১৫ ইং, বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা শাখা (দক্ষিন),”বাঁশখালী সচেতন নাগরিক পরিষদ ও ‘আমরা বাঁশখালীবাসী’ র যৌথ উদ্যোগে “এক বিশাল মানববন্ধন”অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ মানববন্ধনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি এইচ এম মুজিবুল হক বলেন, জনগনের রক্ত যেখানে গড়িয়েছে সেখানে কোন ছাড় নয়, কেন গুলি করা হল? কি দোষ ছিল এতো গুলো নিরীহ মানুষ গুলোর? যারা এই প্রকল্পের জন্য কাজ করছে তারাতো দিব্যি আরামেই থাকবে, তাদের কোন চিন্তা নেই কিন্তু আজ বাঁশখালীর এই পরিবেশ ধ্বংসকারী কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের কারণে এতো মানুষ প্রাণ হারাল,এর দায় কে নিবে? তাদের পরিবার ভরণ পোষণ কি তারা দিবে? জনগন যা চায় না,তা এখানে হতেও দেয়া যাবে না এবং ইনশা আল্লাহ্ কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের জনগন কে নিয়ে এই হত্যাযজ্ঞের বিচার আদায়ের জন্য দূর্বার আন্দোলন করা হবে।
