নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম
শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬ ২০:৪৮ ঘন্টা
আমরা বাঙ্গালীরা উৎসব প্রেমী মানুষ আর এই উৎসব পালনে আমাদের একধরণের ঝোঁক কাজ করে| আর এই ঝোঁকের কারণে বৈশাখ আসার আগে ইলিশের দামও চূড়ায় উঠতে শুরু করেছে।
বুধবার সকাল ৭টার দিকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ প্রকাশ্য নিলামে বিক্রি হয়েছে এক লাখ ১৬ হাজার টাকায়!
বরগুনার পাথরঘাটা বাজারে এমন ঘটনাই ঘটেছে। বিএফডিসি পাইকারি মৎস্যবাজারে আল্লারদান মৎস্য আড়তের মালিক যুগলবাবু মাছটি বিক্রি করেন।
যুগলবাবুর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, বরগুনার তালতলী উপজেলার জয়ালভাঙ্গা গ্রামের হাচন আলীর চরগড়া জালে মাছটি ধরা পড়ে। হাচন আলী তাদের দাদোন ভোগী হওয়ার কারণে সেখান থেকে তার মাছের গদিতে পাঠালে সকালে প্রকাশ্যে নিলাম দেয়া হয় তখন ১১ জন পাইকার নিলাম ডাকে অংশ নিলে পাথরঘাটা চরদুয়ানী মুন্সিরহাট গ্রামের পাইকার জাকির হোসেন ১ লাখ ১৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
তথ্য সূত্র মানবকন্ঠ

