পাথর ছুড়ে মহিলাকে নৃশংসভাবে খুন করল আল কায়দা

শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম

পাথর ছুড়ে মহিলাকে নৃশংসভাবে খুন করল আল কায়দাআন্তর্জাতিক ডেস্ক : পাথুরে মাটিতে একটি গর্ত। গলা পর্যন্ত এক মহিলাকে পুঁতে রাখা হয়েছে সেখানে। আর তাকে ঘিরে ক্রমাগত পাথর ছুড়ে চলেছে এক দল লোক। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই মহিলার। দিন কয়েক আগে নারকীয় এই ভিডিওটি সামনে এসেছে সম্প্রতি।

যৌনব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অল কায়দার শরিয়া আদালত ওই মহিলাকে মৃত্যুদণ্ড দেয়। দক্ষিণ-পূর্ব ইয়েমেনের যে অঞ্চলে এই ঘটনা ঘটেছে, সেই এলাকা বহু দিন ধরেই অল কায়দার দখলে। আল কায়দার তরফে বলা হয়েছে, শরিয়া আদালতের সামনে ওই মহিলা দোষ স্বীকার করেছেন। যৌন ব্যবসার পাশাপাশি ওই মহিলা মাদক নিতেন বলেও জানিয়েছে আল কায়দা। তাই তার এমন শাস্তির নিদান দিয়েছে আদালত। তবে শুধু পাথর ছোড়াই নয়, তার আগে ৮০ ঘা চাবুকও মারা হয়েছে ‘অপরাধী’কে। জনসমক্ষে এই ভাবে পাথর ছুড়ে হত্যা এর আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।




Leave a Reply