প্রকাশিত হলো অমর্ত্য সেনের নতুন বই

রবিবার, ০৩ জানুয়ারি ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

amartay sen-book

প্রকাশিত হলো নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের নতুন বই ‘আ কান্ট্রি অফ ফার্স্ট বয়েজ’। নতুন দিল্লির ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বইটির মোড়ক উন্মোচন করা হয়।

গত ১৭ ডিসেম্বর এই অনুষ্ঠানে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত এই বইটি’র ব্যাখ্যাও করেন অমর্ত্য সেন। যেখানে তিনি বর্তমান সময় ও সমাজ নিয়েও পর্যালোচনা করেন। ভারত বর্তমানে উচ্চশ্রেণির সুবিধাজনক দেশে পরিণত হয়েছে। যে হারে উচ্চবিত্তদের ছেলেমেয়েরা সুযোগ-সুবিধা পায় সে হারেই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নিম্ববিত্তের ছেলেমেয়েরা-এমনটাই উঠে আসে অমর্ত্য সেনের ব্যাখ্যায়।




Leave a Reply