শুক্রবার, ৮ জানুয়ারি, ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
আন্তর্জাতিক ডেস্ক: বর্বরতার সব সীমাই যেন ছাড়িয়ে গেল সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আএস)। এবার জনসম্মুখে নিজের মাকে হত্যা করেছে এক আইএস সদস্য। আইএস ছাড়তে বলায় নির্মমভাবে মাকে হত্যা করে আলী সাকার।
গত বুধবার আইএসের কথিত রাজধানী রাকায় এ হত্যাকা- ঘটে। যুক্তরাজ্য ভিত্তিক দেশটির মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাতে শুক্রবার এ খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম ছড়িয়ে পড়ে।
এসওএইচআর জানায়, ৪৫ বছর বয়সী ওই মা তার সন্তানকে ভুলপথে চলার বিষয়ে সতর্ক করেন। একইসঙ্গে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের হামলায় আইএস নির্মূল হয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন। তিনি সন্তানকে নিয়ে দেশ ছেড়ে যাওয়ার কথাও বলেন।
কিন্তু ওই পথভ্রষ্ট সন্তান তার মায়ের এই সতর্কতার খবর শীর্ষ পর্যায়ে জানিয়ে দেয়। পরে তাকে আটক করে আইএস সদস্যরা।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে এসওএইচআর’র কর্মকর্তারা আরো জানান, পরে ওই নারীকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদ- দেয় আইএস। আর তাকে মারার জন্য তার সন্তানকেই দায়িত্ব দেওয়া হয় আইএসের পক্ষ থেকে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বর্বর আইএসের ওই সদস্য ২১ বছরের আলী সাকার তার মা ৪৫ বছরের লিনা আল-কাশেম রাকার পোস্ট অফিসের কাছে কয়েকশ’ মানুষের সামনে হত্যা করে।
সংবাদমাধ্যম বলছে, কেবল ওই দুর্ভাগা মাকে নয়, সিরিয়া ও ইরাকের বিশাল এলাকার দখলদার আইএস গত দেড় বছরে এভাবে অন্তত দুই হাজার মানুষকে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে, গলা কেটে অথবা পাথর মেরে হত্যা করেছে। যদিও তাদের নির্মূলে আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযান অব্যাহত রয়েছে।
