সোমবার,২৪ আগষ্ট,২০১৫
আতিক মাসুদ,সিটিজিবার্তা২৪.কম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির ব্যবস্থাপনায়
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আজ ২৪
আগস্ট হতে তিন দিন ব্যাপী ক্রিকেট ম্যাচ রেফারী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
হবে।
এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হ’লে সকাল ৯টায় কোর্সের
উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিসিবি’র সহ-
সভাপতি ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
তিন দিন ব্যাপি এ কোর্সে অংশগ্রহণ করবেন সাবেক ক্রিকেটার ফজলে বারী খান
রুবেল, আজম ইকবাল, সুব্রত চৌধুরী, ফজলে
রাব্বী খান সাজ্জাদ, আফজাল খান,
ফজলে আহসান খান টিটু, ইবনুল হায়দার
রিপন, আরিফ আহমেদ চৌধুরী, ওয়ালিউল
আবেদীন শাকিল ও আম্পায়ার আব্দুল
আউয়াল বাবু।
কোর্স পরিচালনা করবেনসাবেক জাতীয় ক্রিকেটার ও ম্যাচ
রেফারী রকিবুল হাসান।
Ctgbarta24.com 24 hours Online News Paper
