সোমবার, ২৪ আগস্ট, ২০১৫
আল আরাফাত, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার্স কমিটির ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আজ থেকে আগামী তিন দিন ব্যাপী ক্রিকেট ম্যাচ রেফারী প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন ।
আজ সোমবার সকাল ৯ টায় এম এ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হ’লে কোর্সের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, বিসিবি’র সহ- সভাপতি ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এডভোকেট শাহিন আফতাবুর রেজা চৌধুরী সিজেকেএস এর ক্রিকেট কমিঠির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আকবর, যুগ্ন সম্পাদক মো ঃ শওকত হোসেন প্রমূখ।
তিন দিন ব্যাপি ম্যাচ রেফারির এ কোর্সের প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন চট্টগ্রামের সাবেক ক্রিকেটার ফজলে বারী খান রুবেল, আজম ইকবাল, সুব্রত চৌধুরী, ফজলে রাব্বী খান সাজ্জাদ, আফজাল খান, ফজলে আহসান খান টিটু, ইবনুল হায়দার রিপন, আরিফ আহমেদ চৌধুরী, ওয়ালিউল আবেদীন শাকিল ও আম্পায়ার আব্দুল আউয়াল বাবু।
প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক জাতীয় ক্রিকেটার ও ম্যাচ রেফারী রকিবুল হাসান।
সিটিজিবার্তা২৪ডটকম/জেএ/আরকে প্রকাশিত ১২:৪৫:৪৫ ঘঃ
Ctgbarta24.com 24 hours Online News Paper
