ব্রেকিং নিউজ

তিন কোটি টাকার গাড়ি নিমিষেই পুড়ে ছাই

সোমবার, ২৪ আগস্ট, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

file

 

ঢাকা ঃ হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল আগুন! মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল প্রায় তিন কোটি টাকার মূল্যের ইতালিয়ান গাড়িটি। ঘটনার আকস্মিকতায় হতবাক হলেন সকলে। জানালা টপকে বেরিয়ে আসেন চালক!

সোমবার দুপুরে ভারতের দক্ষিণ দিল্লির বদরপুর এলাকায় ঘটেছে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, অন্যান্য দিনের মতোই ব্যস্ততা ছিল বদরপুরের রাস্তায়। কিন্তু বিখ্যাত ল্যাম্বারগিনি ব্র্যান্ডের কমলা রংয়ের গাড়িটি সবার নজর কাড়ল ঠিকই। হঠাৎ করেই প্রায় তিন কোটি টাকা মূল্যের ‘গ্যালার্ডো’ মডেলের গাড়িটির পেছনের অংশে জ্বলে উঠলো আগুন। এতোটাই দ্রুত ও আচমকা ঘটনা এ ঘটনা- যে লোকের বুঝে উঠতেই কয়েক মুহূর্ত সময় গেল গড়িয়ে। আগুন নেভাতে যখন ছুটে গেলেন সবাই, ততক্ষণে গাড়ির পেছনের অংশ পুড়ে অঙ্গার। অবশ্য গাড়িচালক এর মধ্যেই জানালা টপকে বেরিয়ে আসেন কোনো চোট পাওয়ার আগেই। কীভাবে এ অগ্নিকাণ্ড ঘটলো তা অবশ্য জানা যায়নি এখনো।

পরে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রসঙ্গত, গ্যালার্ডো মডেলের এই গাড়ি ২০১৩ সালে বাজারে আসে। এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি গ্যালার্ডো বিক্রি হয়েছে। ল্যাম্বারগিনি ব্র্যান্ডের সবচেয়ে বেশি বিক্রি হওয়ার মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে গ্যালার্ডো। সূত্র: এনডিটিভি

About admin