মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০১৫
খেলাধুলা ডেস্ক ঃ এবারই প্রথম বিশ্বকাপ বাছাইপর্বে সরাসরি খেলার সুযোগ পায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু বাছাইপর্বের শুরুটা ভালো হয়নি। গেল জুনে ঘরের মাঠে তাজিকিস্তানের কাছে ৩-১ গোলে হার মানে মামুনুল-এমিলিরা। পরের ম্যাচে কিরগিজস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করে।
আগামী মাসের ৩ তারিখ বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে তার আগে ২৯ আগস্ট মালয়েশিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল সবুজের জার্সিধারীরা।
মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেবার আগে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। তিনি জানান, অস্ট্রেলিয়া তারা ভ্রমণের জন্য যাচ্ছে না। তিনি আরো জানান, শক্তি-সামর্থ্যে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে থাকলেও খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিতে কার্পণ্য করবে না।
ডি ক্রুইফ বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া ভ্রমণে যাচ্ছি না। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটা বাংলাদেশ ফুটবলের একটি বিশেষ ঘটনা। ম্যাচটা খেলার জন্য ফুটবলাররা মুখিয়ে আছে। তারা দেশের জন্য খেলতে, নিজেদেও যোগ্যতা প্রমাণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ফিফা র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া আমাদেও চেয়ে অনেক এগিয়ে। তবে ছেলেরা সামর্থ্যরে শেষ বিন্দু দিয়ে লড়বে। ম্যাচ থেকে প্রতিটি খেলোয়াড়ই অমূল্য অভিজ্ঞতা অর্জন করবে। দলের প্রতিটি খেলোয়াড়েরই এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে।’
তিনি আরো বলেন, ‘আমরা দেশের সম্মানের জন্য লড়ব। আমাদেও কৌশল হবে রক্ষণাত্মক। খেলোয়াড়রা প্রত্যেকেই শারীরিকভাবে ফিট। তাদের মধ্যে ভালো করার তাগিদও আমি লক্ষ করছি।’
অস্ট্রেলিয়াকে সমীহ করে ডি ক্রুইফ বলেন, ‘অস্ট্রেলিয়া অবশ্যই বিশ্বমানের দল। তাদেও বেশির ভাগ খেলোয়াড়ই ইউরোপের বিভিন্ন লিগে খেলে। তাছাড়া অস্ট্রেলিয়া চারবার বিশ্বকাপ খেলেছে। এখানেই তো দুই দলের পার্থক্যটা স্পষ্ট। কিন্তু ফুটবলে শেষ বলে কিছু নেই। তাদের দলটি অবশ্যই শক্তিশালী, কিন্তু আমরাও লড়াই করতে প্রস্তুত। পুরো ৯০ মিনিট লড়াই করার আপ্রাণ চেষ্টা করব আমরা।’
Ctgbarta24.com 24 hours Online News Paper
